বিনোদন

২৮ বছর পর বরফে ‘ফেলুদা’!

এবারও সত্যজিতের ফেলুদা হচ্ছেন টোটা রায় চৌধুরী

তিনজন পর্যটক পর্বত অঞ্চলে ট্রেকিং করছে, পেছনে হিমালয় পর্বত শৃঙ্গ দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনজন পর্যটক পর্বত অঞ্চলে ট্রেকিং করছে, পেছনে হিমালয় পর্বত শৃঙ্গ দেখা যাচ্ছে, প্রকৃতি ও পরিবেশের সুন্দর দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

১৯৯৬ সালে সত্যজিত রায়ের ‘বাক্স রহস্য’ নির্মাণ করেছিলেন সন্দীপ রায়৷ যে ছবির ক্লাইমেক্স দৃশ্যে ফেলুদাকে লড়াই করতে হয় বরফ ঢাকা রাস্তায়! ২৮ বছর পর সময়ের জনপ্রিয় নির্মাতা সৃজিতের পরিচালনায় আবারও ফেলুদা ফিরছে বরফে!

ফেলুদাকে নিয়ে বরফে সৃজিতের এই সফর যদিও এবার ওটিটির দর্শকের জন্য। নাম ‘ভূস্বর্গ ভয়ংকর’। যদিও এরআগে সৃজিত ‘ফেলুদা’কে নিয়ে ‘ছিন্নমস্তার অভিশাপ’, ‘দার্জিলিং জমজমাট’ করেছেন, যা দর্শকের প্রশংসাও পেয়েছে।

সত্যজিতের লেখা আরেকটি ফেলুদা কাহিনী পর্দায় তুলে ধরতে এরইমধ্যে এবার কাশ্মীরে অবস্থান করছেন সৃজিত। এবারও সৃজিতের নির্মাণে ফেলুদা চরিত্রে দেখা যাবে টোটা রায় চৌধুরীকে। এছাড়া অনির্বাণ চক্রবর্তী জটায়ু এবং আগের মতোই কল্পনা মিত্র তোপসের চরিত্রে থাকছেন।

সিনেমা শুটিংয়ের জন্য বরফে ঢাকা পাহাড়ের পটভূমিতে পরিচালক ও ক্যামেরাম্যান. Channel i News - চ্যানেল আই নিউজ জানা যায়, কিছুদিন আগেই প্রি-প্রোডাকশনের কাজ শেষ হয়েছে। তারপরেই অভিনেতাদের থেকে সময় নিয়ে কাশ্মীর পৌঁছেছে টিম। সৃজিত নিজে তার সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, দ্রুত কাজ শেষ করার পরিকল্পনা নিয়েই এগোচ্ছি। এখানে আবহাওয়া ভালো আছে। চুটিয়ে শুটিং করছি।

ভূস্বর্গ ভয়ংকর এর গল্পে দেখা যাবে, লালমোহন বাবুর ইচ্ছা হল ঘুরতে যাবে। কোথায় যাওয়া যায় সেটাও ঠিক হল। পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীরে। সেখানে গিয়ে ফেলুদার পরিচয় হয় এক অবসরপ্রাপ্ত বিচারকের – সাথে। এ বিচারকের আবার মাথায় গণ্ডগোল আছে বলেই মনে হয়। যাদেরকে উনি মৃত্যুদন্ড দিয়েছেন তাদের আত্মাকে প্ল্যানচেটের মাধ্যমে আনিয়ে দেখেন যে আসলেই তারা খুন করেছিল নাকি। ফেলুদার সঙ্গে ঘুরতে ঘুরতে পহেলগাও গিয়ে হঠাৎ খুন হন বিচারক। এবার ফেলুদা নেমে পড়েন এই খুনীকে ধরতে।

বাংলাদেশি সাংবাদিক ও নির্মাতা বরফে 'ফেলুদা'র শুটিং সেটে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ ২০২২ সালে একটি জনপ্রিয় ওটিটি প্লাটফর্মের তরফে জানানো হয়েছিল, এরপর ফেলুদার গল্প অবলম্বনে যে সিরিজ বানানো হবে, সেটা হলো সত্যজিৎ রায়ের লিখে যাওয়া জনপ্রিয় গল্প ‘ভূস্বর্গ ভয়ংকর’।

গত বছরই এই প্রজেক্ট নিয়ে কাজ হওয়ার কথা ছিল। কিন্তু তখন সৃজিত ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ নিয়ে ব্যস্ত হয়ে যাওয়ায় সেই কাজ আর হয়নি। তবে এবার কাশ্মীরেই শুটিং শেষে ফিরবেন সৃজিত ও তার টিম।

বিষয়:কাশ্মির টোটা রায় ফেলুদা সত্যজিত সৃজিত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…