চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কবে অবসর নিচ্ছেন, জানালেন বিশ্বজয়ী ডি মারিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৭ পূর্বাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সময় জানিয়ে দিলেন অ্যাঙ্গেল ডি মারিয়া। ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামার আগে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী উইঙ্গার জাতীয় দল জার্সি তুলে রাখার বিষয়ে জানান।

আগামী বছর মহাদেশীয় টুর্নামেন্ট কোপা আমেরিকায় খেলার পর ডি মারিয়া আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন। ৩৬ বর্ষী উইঙ্গার কাতার বিশ্বকাপে ছিলেন আলবিসেলেস্তেদের অবিচ্ছেদ্য অংশ। ফ্রান্সের বিপক্ষে ফাইনালে তিনি গোল পান।

ব্রাজিলের বিপক্ষে ২০২১ সালে কোপা আমেরিকার ফাইনালে গোল করে আর্জেন্টিনার শিরোপা জয়ের নায়ক ছিলেন ডি মারিয়া। গতবছর ইতালি বিপক্ষে ‘ফিনালিস্সিমা’য় পান জালের দেখা।

২০০৭ সালে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে ফিটনেস সমস্যা উতরাতে না পারা ডি মারিয়া ছিলেন না একাদশে। চেক রিপাবলিকের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষটায় শিরোপা খোয়াতে বসেছিল আলবিসেলেস্তে দল, শেষদিকে বদলি নেমেছিল আসরে তিন গোল করা ডি মারিয়া, আর্জেন্টিনাও জিতেছিল ২-১ গোলে।

২০০৮ সালে বেইজিং গেমসের ফাইনালে নাইজেরিয়াকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার দিনে গোল পেয়েছিলেন ‘ফাইনালম্যান’। সেবছরই বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপজয়ী তারকার জাতীয় দল জার্সিতে অভিষেক হয়। ১৩৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলে তিনি করেছেন ২৯ গোল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবসরআর্জেন্টিনাডি মারিয়ালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর: নারী, পাহাড় ও রাষ্ট্র সংস্কার নিয়ে ‘ন্যারেটিভ আলাপ’ অনুষ্ঠিত

জুলাই ২৬, ২০২৬
ছবি: নেত্রকোনা মডেল থানা (প্রতিনিধি)।

নেত্রকোনায় নিজ বাড়িতে যুবককে হত্যা

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট

জুলাই ২৬, ২০২৬

কেন এলএনজির সংকটে দুর্ভোগ রান্নাঘর থেকে রাস্তায়?

জুলাই ২৬, ২০২৬

স্মার্টফোন ও ইভির কাঁচামালের খোঁজে নতুন বৈশ্বিক মানচিত্র

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT