চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফলাফল লুট করা হয়েছে, আমি পদত্যাগ করব না: মমতা ব্যানার্জি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৮ অপরাহ্ণ ০৫, মে ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পরও পদত্যাগে অস্বীকৃতি জানিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জি।

টানা তিন মেয়াদ ক্ষমতায় থাকার পর বিজেপির কাছে হারের পর তিনি দাবি করেছেন, এই নির্বাচনে তার দল হারেনি, বরং ফলাফল লুট করা হয়েছে।

নির্বাচনের ফল ঘোষণার একদিন পর আজ মঙ্গলবার (৫ মে) পশ্চিমবঙ্গ কালীঘাটের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মমতা বলেন- ‘‘আমি হারিনি। তাই আমি রাজভবনে যাব না, পদত্যাগও করব না।’’

Banglabid

তিনি অভিযোগ করেন, অন্তত ১০০টি আসনে কারচুপি হয়েছে। এ ক্ষেত্রে সরকার ও ইলেকশন কমিশন অব ইন্ডিয়া-এর বিরুদ্ধে যোগসাজশের অভিযোগ তোলেন তিনি।

তার ভাষায়, ‘‘এভাবে গণতন্ত্র কাজ করে না। যখন বিচারব্যবস্থা কার্যকর থাকে না, নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট হয় এবং সরকার একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায়, তখন বিশ্বে ভুল বার্তা যায়।’’

নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘‘অসাধু খেলা’’ র অভিযোগ তুলে তিনি বলেন, প্রকৃত প্রতিপক্ষ বিজেপি নয়, বরং নির্বাচন কমিশনই।

Reneta

পাশাপাশি কেন্দ্রীয় সরকারের সরাসরি হস্তক্ষেপে মহারাষ্ট্র, হরিয়ানা, বিহার এবং এখন পশ্চিমবঙ্গেও নির্বাচন প্রভাবিত হয়েছে বলে দাবি করেন তিনি।

৭১ বছর বয়সী এই নেত্রী আরও অভিযোগ করেন, ভোটকেন্দ্রে তিনি শারীরিকভাবে লাঞ্ছনার শিকার হয়েছেন।

তিনি অভিযোগ করেন, ‘‘আমাকে পেটে ও পিঠে লাথি মারা হয়েছে। সিসিটিভি বন্ধ ছিল। আমাকে কাউন্টিং সেন্টার থেকে বের করে দেওয়া হয়। একজন নারী হিসেবে আমার সঙ্গে অসদাচরণ করা হয়েছে।’’

তিনি কেন্দ্রীয় বাহিনীর আচরণ নিয়েও প্রশ্ন তুলে বলেন, অতীতে কেন্দ্রের অন্য কোনো সরকারের সময় এমন পরিস্থিতি তিনি দেখেননি।

আগামী দিনের রাজনৈতিক কৌশল নিয়ে বিস্তারিত কিছু জানাননি মমতা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কারচুপিকালীঘাটতৃণমূল কংগ্রেসফলাফল লুটবিধানসভা নির্বাচন ২০২৬মমতা ব্যানার্জি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

র‍্যাঙ্কিংয়ে এগিয়ে ৮ নম্বরে বাংলাদেশ

পরবর্তী

১ যুগ পর আবার একসঙ্গে সালমান-কারিনা?

পরবর্তী

১ যুগ পর আবার একসঙ্গে সালমান-কারিনা?

ছবি: সংগৃহীত

এক বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল

সর্বশেষ

৬১ বছরের আমির এবার পর্দায় হাজির হবেন ২৫ বছরের যুবকের চরিত্রে!

আগস্ট ২৪, ২০২৬

কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হচ্ছেন নন-এমপিও শিক্ষকরা

আগস্ট ২৪, ২০২৬

নুসরাত হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬

আগস্টের প্রথম ২২ দিনে প্রবাসী আয় প্রায় ২১৫ কোটি ডলার

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT