শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত পৌনে দশটার দিকে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, ফ্যাসিবাদের সময়কালের দুর্নীতি, দুর্বল শাসনব্যবস্থা ও অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়েই নতুন সরকার যাত্রা শুরু করেছে।
তারেক রহমান বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার এই যাত্রায় দেশবাসীর সহযোগিতাই সরকারের সবচেয়ে বড় শক্তি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






