আন্তর্জাতিক

ইরানের পরমাণু স্থাপনায় প্রবেশই সর্বোচ্চ অগ্রাধিকার: আইএইএ প্রধান

আইএইএ প্রধানের সাক্ষাৎকারে মনোযোগী উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

আইএইএ প্রধানের একটি সাক্ষাৎকারের ছবি, যেখানে তিনি মনোযোগ সহকারে কথা শুনছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইরানের পরমাণু স্থাপনাগুলোতে প্রবেশাধিকার পুনঃপ্রতিষ্ঠা এখন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) জন্য সর্বোচ্চ অগ্রাধিকার—বলেন সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি।

আজ (২৫ জুন) বুধবার প্রকাশিত বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ভিয়েনায় অস্ট্রিয়ান মন্ত্রিসভার এক বৈঠকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই মন্তব্য করেন গ্রোসি।

তিনি বলেন, সাম্প্রতিক সামরিক হামলায় ইরানের পরমাণু কর্মসূচিতে কী ধরনের ক্ষতি হয়েছে, তা নিরূপণ করার জন্য আইএইএ পরিদর্শকদের দ্রুত ইরানি স্থাপনাগুলোয় ফেরত যাওয়া প্রয়োজন।

গ্রোসি আরও বলেন, ইরানের পরমাণু ইস্যুতে একটি দীর্ঘমেয়াদি রাজনৈতিক সমাধান প্রয়োজন। সামরিক হামলা এই কর্মসূচিকে সাময়িকভাবে ব্যাহত করলেও, আমাদের বিশ্লেষণ বলছে—এতে ইরানের প্রকল্প মাত্র কয়েক মাস পিছিয়ে গেছে।

আল জাজিরার বরাতে জানা যায়, সম্প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ইরানের পরমাণু অবকাঠামো আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

বিষয়:আইএইএ ইরান ইসরায়েল-ইরান সংঘাত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…