বাংলাদেশ

ইফতার তৈরির সময় রেস্তোরায় আগুন, দগ্ধ ৪

রেস্তোরায় আগুন লেগে ইফতার তৈরির সময় ক্ষতি হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইফতার তৈরির সময় রেস্তোরায় অগ্নিকাণ্ডের ঘটনা, দগ্ধ ৪ জন।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর মালিবাগ মোড়ে একটি রেস্তোরায় ইফতার তৈরির সময় সিলিন্ডারের ছিদ্র থেকে বের হওয়া গ্যাসে আগুন লেগে চারজন দগ্ধ হয়েছেন।

দগ্ধ তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টকি সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বুধবার ২০ মার্চ বিকেলে মালিবাগ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- মো. সবুজ (২০), মো. মারুফ (১৬) এবং মো. জুলহাস। তবে অন্যজনের নাম জানা যায়নি।

ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার হায়াতুল ইসলাম খান জানান, শাহজালাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নামের একটি রেস্তোরার কর্মীরা ইফতারি তৈরি করার সময় সিলিন্ডারের ছিদ্র থেকে বের হওয়া গ্যাসে আগুন লেগে যায়। এ সময় আগুনে চার কর্মী দগ্ধ হন।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা (ডিউটি অফিসার) এরশাদ হোসেন জানান, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।

বিষয়:আগুন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…