চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তেল ছাড়াও যেসব মূল্যবান সম্পদ আছে ভেনেজুয়েলায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৯ অপরাহ্ন ০৮, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বিশ্বের অন্যতম বৃহৎ তেল মজুদের দেশ ভেনেজুয়েলা; একথা অনেকেরই জানা। তবে তেলের বাইরেও দেশটিতে রয়েছে বিপুল প্রাকৃতিক সম্পদ ও খনিজ ভান্ডার। সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেল উৎপাদন পুনরুদ্ধার এবং খনিজ খাত সম্প্রসারণে আগ্রহ দেখানোর পর দেশটির সম্পদ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি ) প্রকাশিত একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, গত সপ্তাহে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অপসারিত হওয়ার পর মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিক বলেছেন, ভেনেজুয়েলার আছে ইস্পাত, খনিজ ও গুরুত্বপূর্ণ সব খনিজ সম্পদ। দেশটির খনি শিল্পের একসময় গৌরবময় ইতিহাস ছিল, যা এখন জীর্ণ। প্রেসিডেন্ট ট্রাম্প তা আবার ফিরিয়ে আনবেন।

বিশ্বের সবচেয়ে বড় তেল মজুদ

ভেনেজুয়েলার প্রমাণিত তেল মজুদ প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল, যা বিশ্বে সর্বাধিক। তুলনামূলকভাবে যুক্তরাষ্ট্রের মজুদ প্রায় ৫৫ বিলিয়ন ব্যারেল। দেশটি পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেকের (ওপেক) প্রতিষ্ঠাতা সদস্যদের একটি দেশ। এর সদস্য মোট ১২ টি দেশ। এই বিপুল তেল মজুদের বড় অংশ রয়েছে দেশের পূর্বাঞ্চলের ওরিনোকো বেল্টে, যা প্রায় ৫৫ হাজার বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত। অঞ্চলটি রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পিডিভিএসএ-এর নিয়ন্ত্রণে। এখানকার তেল অতিভারী হওয়ায় উত্তোলন ও পরিশোধন ব্যয়বহুল এবং প্রযুক্তিনির্ভর, যা যুক্তরাষ্ট্রের টেক্সাস ও লুইজিয়ানা অঙ্গরাজ্যের রিফাইনারিগুলোতে সম্ভব।

কারা কেনে ভেনেজুয়েলার তেল

একসময় ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রে দৈনিক ১৫ থেকে ২০ লাখ ব্যারেল তেল রপ্তানি করত। তবে রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি, বিনিয়োগের অভাব ও মার্কিন নিষেধাজ্ঞার কারণে উৎপাদন কমে যায়। ২০২৪ সালে দেশটির গড় তেল উৎপাদন ছিল দৈনিক প্রায় ৯ লাখ ৫২ হাজার ব্যারেল। ওই বছর বিদেশে তেল বিক্রি করে ভেনেজুয়েলার আয় হয় প্রায় ১৭ দশমিক ৫২ বিলিয়ন ডলার। বর্তমানে চীন ভেনেজুয়েলার সবচেয়ে বড় তেল ক্রেতা। মোট রপ্তানির প্রায় ৮২ শতাংশ। এরপর রয়েছে যুক্তরাষ্ট্র ও কিউবা।

২১ ডিসেম্বর, ২০২৫, ভেনেজুয়েলার পুয়ের্তো ক্যাবেলোতে এল প্যালিটো তেল শোধনাগারের পাশ দিয়ে যানবাহন চলাচল করছে (এপি ছবি)

প্রাকৃতিক গ্যাস

প্রাকৃতিক গ্যাস মজুদের দিক থেকেও ভেনেজুয়েলা বিশ্বে নবম স্থানে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) তথ্য অনুযায়ী, দেশটির গ্যাস মজুদ প্রায় ৫ দশমিক ৫ ট্রিলিয়ন ঘনমিটার, যা ল্যাটিন আমেরিকার মোট গ্যাস মজুদের প্রায় ৭৩ শতাংশ। এর প্রায় ৮০ শতাংশই তেল উৎপাদনের সঙ্গে যুক্ত গ্যাস।

স্বর্ণ ও মূল্যবান খনিজ

ভেনেজুয়েলার কাছে ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় সরকারি স্বর্ণভাণ্ডার রয়েছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের হিসাব অনুযায়ী, দেশটির স্বর্ণ মজুদ প্রায় ১৬১ মেট্রিক টন, যার বাজারমূল্য ২৩ বিলিয়ন ডলারের বেশি। সরকারি হিসাবে, ভেনেজুয়েলার অনাবিষ্কৃত স্বর্ণের মজুদ আরও অনেক বেশি হতে পারে। ২০১৮ সালে প্রকাশিত এক প্রতিবেদনে দেশটির কাছে অন্তত ৬৪৪ মেট্রিক টন স্বর্ণ থাকার কথা বলা হয়। এছাড়া ওরিনোকো মাইনিং আর্ক এলাকায় হীরা, নিকেল, কোলটান ও তামার বড় মজুদের কথা জানিয়েছে সরকার।

অন্যান্য খনিজ সম্পদ

Reneta

দেশটির সরকারি তথ্য অনুযায়ী, ভেনেজুয়েলার রয়েছে,

  • প্রায় ৩ বিলিয়ন মেট্রিক টন কয়লার মজুদ
  • ১৪ দশমিক ৬৮ বিলিয়ন মেট্রিক টন লৌহ আকরিক
  • প্রায় ৪ লাখ মেট্রিক টন নিকেল
  • প্রায় ৯৯ মিলিয়ন মেট্রিক টন বক্সাইট
  • এক হাজার মিলিয়নের বেশি ক্যারেট হীরার মজুদ

রাজনৈতিক স্থিতিশীলতা ও বিদেশি বিনিয়োগ নিশ্চিত করা গেলে তেলের বাইরে এসব খনিজ সম্পদই ভেনেজুয়েলার অর্থনীতিকে নতুনভাবে দাঁড় করাতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তেলভেনেজুয়েলাসম্পদ
শেয়ারTweetPin

সর্বশেষ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৬৫ বিলিয়ন ডলার

এপ্রিল ১০, ২০২৬

মার্চজুড়ে টিআরপিতে শীর্ষে চ্যানেল আই

এপ্রিল ১০, ২০২৬

শামস সুমন স্মরণে শিল্পকলায় সহকর্মীদের আবেগঘন সন্ধ্যা

এপ্রিল ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

জামায়াতকে পাকিস্তানি বাহিনীর সহযোগী রেখেই মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল পাস

এপ্রিল ৯, ২০২৬

এবারও বিদেশি ক্রিকেটার ছাড়া হবে ঢাকা লিগ

এপ্রিল ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT