চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর অনুরোধে তিন টেকনোক্র্যাট মন্ত্রী ও তিন উপদেষ্টার পদত্যাগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৯ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানিয়েছেন, প্রধানমন্ত্রীর অনুরোধে তিন টেকনোক্র্যাট মন্ত্রী ও তিন উপদেষ্টা পদত্যাগ করেছেন।

তিনি সোমবার ২০ নভেম্বর সচিবালয়ে সাংবাদিকদের এই কথা জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী যাদের অনুরোধ করেছেন তারাই পদত্যাগ করেছেন। পদত্যাগ করা উপদেষ্টারা হলেন, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গহর রিজভী।

তিনি জানান, পদত্যাগ পত্র কার্যকর হওয়ার পর থেকে তারা দায়িত্ব পালন করতে পারবেন না। তবে কখন থেকে কার্যকর হবে তা বলা যাচ্ছে না। প্রধানমন্ত্রীর ইচ্ছে অনুযায়ী তা কার্যকর হবে। তিন উপদেষ্টার পদত্যাগের কথা জানালেও প্রধানমন্ত্রীর বাকি তিন  উপদেষ্টা সালমান এফ রহমান , সজীব ওয়াজেদ জয় এবং তারেক সিদ্দিকির পদত্যাগ পত্রের বিষয়ে কিছু জানাননি মন্ত্রিপরিষদ সচিব।

এর আগে, গতকাল সন্ধ্যায় পদত্যাগ পত্র জমা দেন তিন টেকনোক্র্যাট মন্ত্রী ও  তিন উপদেষ্টা। পদত্যাগ করা টেকনোক্র্যাট মন্ত্রীরা হলেন- বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। মন্ত্রিসভার যেসব সদস্য ভোটের মাধ্যমে নির্বাচিত নন তাদেরকে টেকনোক্র্যাট মন্ত্রী বলা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উপদেষ্টাটেকনোক্র্যাট মন্ত্রীপদত্যাগপ্রতিমন্ত্রীমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের অভিবাসী আটককেন্দ্রে মৃত্যুর ঘটনায় স্বাধীন তদন্তের আহ্বান জাতিসংঘের

জুন ২৭, ২০২৬
+ গ্রাফিক্স (সংগ্রহ)

৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো পাকিস্তান

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্প-মেলোনি সম্পর্কে প্রকাশ্য টানাপোড়েন

জুন ২৭, ২০২৬

নকআউট: প্যারাগুয়েকে পেল জার্মানি, ফ্রান্সের সামনে সুইডেন

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ!

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT