জনপদ

শিক্ষার্থীদের তোপের মুখে দিনাজপুর সরকারি মহিলা কলেজ অধ্যক্ষের পদত্যাগ

দিনাজপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের তোপের মুখে অধ্যক্ষের পদত্যাগ. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষার্থীরা কলেজের গেটের সামনে অবস্থান করে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে প্রতিবাদ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

শিক্ষার্থীদের বিক্ষোভ ও তোপের মুখে অবশেষে পদত্যাগ করেছেন দিনাজপুর সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর ফরিদা পারভীন। আজ মঙ্গলবার ২০ আগস্ট বিকেলে তিনি পদত্যাগ করেন।

এর আগে দুপুরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রধান ফটকের তালা ভেঙে কলেজে প্রবেশ করে অধ্যক্ষ প্রফেসর ফরিদা পারভীনকে শিক্ষক কনফারেন্স রুমে অবরুদ্ধ করে বিরুদ্ধে বিক্ষোভ করতে থাকে। তার পদত্যাগের দাবি তুলে বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিয়ে থাকে। বিষয়টি কলেজ কর্তৃপক্ষ সেনাবাহিনীকে জানায়। ঘটনাস্থলে সেনাবাহিনী এসে শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু শিক্ষার্থীরা কোনভাবেই ক্ষান্ত না হয়ে যৌক্তিকভাবে অধ্যক্ষের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করতে থাকে।

পরে শিক্ষার্থীদের তোপের মুখে বিকেল সাড়ে ৫ টায় অধ্যক্ষ প্রফেসর ফরিদা পারভীন পদত্যাগপত্রে স্বাক্ষর করে আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় ক্যাম্পাস ত্যাগ করেন।

বিষয়:বিক্ষুব্ধ শিক্ষার্থী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…