চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটক অবরুদ্ধ করেছে শিক্ষার্থীরা

অনিন্দিতা সরকার প্রথা অনিন্দিতা সরকার প্রথা
৯:১৩ অপরাহ্ণ ১৩, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, শিক্ষা
A A
শিক্ষার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষার্থীর উপর গুপ্ত হামলার ঘটনায় মূল ফটক অবরুদ্ধ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, এ পর্যন্ত ছয়টি গুপ্ত হামলার অভিযোগ পাওয়া গেলেও কোন দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়নি প্রশাসন।

শুক্রবার (১৩ ডিসেম্বর) আনুমানিক সন্ধ্যা ৬ টায় মূল ফটকে তালা ঝুলায় শিক্ষার্থীরা। সুষ্ঠু তদন্ত না হলে মঙ্গলবার গোটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অবরোধের ঘোষণা দিয়ে পৌনে ৮টায় কর্মসূচি শেষ করে তারা।

সেখানে উপস্থিত ২১-২২ সেশনের শিক্ষার্থী আল মাসনূন বলেন, “এই ধরনের হত্যাচেষ্টাকে শুধুমাত্র গুপ্ত হামলা বলে চালিয়ে দেওয়ার সুযোগ নেই। আমরা দেখেছি, কি নির্মমভাবে আমাদের ভাইদেরকে মারা হয়েছে। প্রশাসন কোনো দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া তো দূরে থাক, তাৎক্ষণিক কোন ব্যবস্থা নেয়নি। আক্রান্ত শিক্ষার্থীরা ফোনে যোগাযোগ করতে চাইলে সহকারী প্রক্টর বা প্রক্টর স্যার কেউই কল ধরেননি।”

তিনি আরও বলেন, ‘‘কতটুকু অমানবিক হলে একজন নিরাপত্তাকর্মী ওখানে উপস্থিত থেকেও কোন সহায়তা করেনি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি উত্থাপন করার পর আমাদেরকে ফ্যাসিস্ট ট্যাগ দেওয়ার চেষ্টা করেন তারা। শুধুমাত্র লাইটিং করে আর সিসিটিভির দোহাই দিয়ে তারা দায়িত্ব পালন থেকে বিরত থাকছেন।’’

ঘটনাস্থলে চবি প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ এসে শিক্ষার্থীদেরকে রবিবারের মধ্যে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। রাতের ঘটনায় প্রশাসন কেন কোনো তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেনি জানতে চাইলে চবি প্রক্টরের সাথে শিক্ষার্থীদের বাকবিতণ্ডা হলে এক পর্যায়ে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।

পরে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্য হতে অর্থনীতি বিভাগের ১৫-১৬ সেশনের শিক্ষার্থী হাসান বলেন, ‘‘১৬ ডিসেম্বর বিজয় দিবসের জন্য ব্যস্ততা থাকবে বিধায় প্রশাসনকে মঙ্গলবার পর্যন্ত সময় দিচ্ছি। তার মধ্যে এই সকল গুপ্ত হামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার না হলে মঙ্গলবার পুরো বিশ্ববিদ্যালয় অবরোধ করা হবে।’’

তিনি আরও বলেন, ‘‘শুধুমাত্র সিসিটিভি ক্যামেরার সংখ্যা বৃদ্ধি করলেই হবে না৷ এই গুপ্ত হামলার বিচার করতে হবে। তা না হলে আমরা সন্দেহ করতে বাধ্য হব যে, প্রশাসনেরও এই হামলাগুলোর পেছনে দায় আছে।’’

এর আগে, বৃহস্পতিবার রাতে আনুমানিক সাড়ে এগারোটায় চবি ক্যাম্পাসের পুরাতন অডিটোরিয়াম এলাকায় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২৩-২৪ সেশনের দুই শিক্ষার্থী মহিবুল ইসলাম ও নীরব আহমেদের উপর অতর্কিতে হামলা করে মুখোশধারী কিছু ব্যক্তি।

প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, ঘটনাস্থলের কাছেই একজন নিরাপত্তাকর্মী অবস্থান করলেও আক্রমণের শিকার শিক্ষার্থীদের কোনপ্রকার সহায়তা করেনি।

হামলার শিকার শিক্ষার্থীরা চবি প্রক্টরিয়াল বডির সাথে ওই সময় ফোনে বহুবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের কিছু শিক্ষার্থী তাদেরকে চবি মেডিকেল সেন্টারে নিয়ে যান।

ট্যাগ: গুপ্ত হামলাচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়বিক্ষুব্ধ শিক্ষার্থী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টিএমজিবি সদস্যদের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ

পরবর্তী

ইসিবির টুর্নামেন্টে ‘বোলিংয়ে নিষিদ্ধ’ সাকিব

পরবর্তী
সাকিবের বোলিং নিষিদ্ধের জন্য প্রস্তুতির মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসিবির টুর্নামেন্টে 'বোলিংয়ে নিষিদ্ধ' সাকিব

চীনের সাবেক ফুটবলারের জেল খাটা ছবি, দুর্নীতির অভিযোগে ২০ বছরের সাজা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্নীতির অভিযোগে চীনের সাবেক ফুটবলারের ২০ বছরের জেল

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT