অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদত্যাগের ঘোষণা দেন একজন কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন কর্মকর্তা বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদত্যাগের ঘোষণা দেন, তিনি সাদা শার্ট ও ব্লু জ্যাকেট পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার পদত্যাগ করেছেন। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

শুক্রবার দুপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে তিনি তার পদত্যাগপত্র পাঠিয়েছেন।

জানা গেছে: শুক্রবার বেলা তিনটার দিকে গভর্নর তার এক পৃষ্ঠার পদত্যাগপত্রটি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খানের কাছে পাঠান। সেখানে তিনি পদত্যাগের জন্য ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ করেন।

৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর থেকে বাংলাদেশ ব্যাংকে যাননি গভর্নর আব্দুর রউফ তালুকদার। এমনকি তিনি তার বাসভবন গভর্নর হাউসেও নেই বলে জানা গেছে।

বিষয়:আব্দুর রউফ তালুকদার পদত্যাগ বাংলাদেশ ব্যাংক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…