দায়িত্ব পালনের ২ বছর ৬ মাসের মাথায় পরিবর্তিত পরিস্থিতিতে, চার কমিশনারসহ পদত্যাগ করেছেন প্রধান নির্বাচন কমিশনার, কাজী হাবিবুল আউয়াল। দলীয়ভাবে নির্বাচন অংশগ্রহণমূলক না হওয়ায়, ২০২৪ সালের সংসদ নির্বাচন বিতর্কিত হয়েছিলো স্বীকার করে তিনি বলেন, স্বদিচ্ছা থাকলেও বিভিন্ন কারনে স্বচ্ছ নির্বাচন দিতে অসমর্থ হয় কমিশন। শুধু নির্বাচন কমিশন পূণর্বিন্যাস না করে পুরো নির্বাচন ব্যবস্থার সংস্কারের পরামর্শ দিয়েছেন তিনি। আজই রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেয়া হবে।






