বাংলাদেশ

এক সচিবকে ওএসডি, পদোন্নতি বঞ্চিত আরেকজনকে পদায়ন

দুইজন সরকারি কর্মকর্তা, একজন ওএসডি ও অন্যজন পদায়নপ্রাপ্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন সরকারি কর্মকর্তা, যিনি ওএসডি, অন্যজন পদায়নপ্রাপ্ত, উভয়ই পেশাদার পোশাক পরিহিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হামিদুর রহমানকে ওএসডি করা হয়েছে। এই মন্ত্রণালয়ের নতুন সচিব হয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের (এলজিআরডি) সচিব মো. নজরুল ইসলাম।

আজ (২৫ মার্চ) মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মো. নজরুল ইসলাম পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব পদে গত ৬ জানুয়ারি যোগদান করেন।  ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ২০১০ সাল থেকে ২০২৪ পর্যন্ত তাকে পদোন্নতি বঞ্চিত রাখা হয়। এ সময়কালে বিভিন্ন পৌরসভায় প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে পদায়ন করা হয়।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালে তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়ে স্থানীয় সরকার বিভাগে পদায়ন করা হয়। এরপর সচিব পদে পদোন্নতি পান।

বিষয়:রদবদল সচিব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…