তিন সচিব পদে রদবদল

বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রিপরিষদ লোগো, কেন্দ্রীয় সরকারি ভবনের সামনে দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
তিন সচিব পদে রদবদল করেছে সরকার।
রোববার (৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো পৃথক তিন প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিনকে বাস্তবায়ন পরীক্ষণ ও মূল্যায়ন বিভাগে (আইএমইডি) বদলি করা হয়েছে।
এছাড়া, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. নিজাম উদ্দিনকে জনপ্রশাসনে সংযুক্ত এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. হামিদুর রহমান খানকে পদোন্নতি দিয়ে সিনিয়র সচিব করে একই মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে অবিলম্বে এই আদেশ কার্যকর হবে বলেও জানানো হয়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






