চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধার করে নয়, নিজেদের সক্ষমতায় রিজার্ভ বাড়াতে হবে: গভর্নর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৭ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, অর্থনীতি
A A
গভর্নর সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন মিডিয়া প্রতিনিধির সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

ধার করে নয়, বরং দেশের নিজস্ব সক্ষমতার মাধ্যমেই বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। একই সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের অর্থনীতি ভেঙে পড়ার কোনো আশঙ্কা নেই বলেও মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর ইআরএফ মিলনায়তনে ‘ব্যাংকিং সেক্টর রিফর্ম, চ্যালেঞ্জ এবং করণীয়’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন গভর্নর।

ড. আহসান এইচ মনসুর বলেন, ধার করে বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে অর্থ নিয়ে রিজার্ভ বাড়ানোর প্রয়োজন নেই। আমাদের রিজার্ভ আমাদের নিজেদের সক্ষমতাতেই বাড়াতে হবে। চলতি বছর রিজার্ভ ৩৪ থেকে ৩৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ একটি কঠিন সময় পার করে ধীরে ধীরে উন্নতির পথে এগোচ্ছে। ব্যাংকিং খাতে আস্থা ফিরছে এবং সামগ্রিক অর্থনীতিতে স্থিতিশীলতা এসেছে। বর্তমানে ব্যালান্স অব পেমেন্ট বা ডলার পরিস্থিতি নিয়ে কোনো উদ্বেগ নেই।

তবে ব্যাংকিং খাতের চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন গভর্নর। তিনি বলেন, অনেক ব্যাংকে মূলধন ঘাটতি রয়েছে ও খেলাপি ঋণের হার উদ্বেগজনকভাবে বেড়েছে। আমার ধারণা ছিল খেলাপি ঋণ ২৫ থেকে ২৭ শতাংশের মধ্যে থাকবে, কিন্তু বর্তমানে তা প্রায় ৩৬ শতাংশে পৌঁছেছে, যা সম্ভবত বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ। তবে আমরা কোনো তথ্য গোপন করিনি। তবে ডিসেম্বরে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।

Reneta

এ সময় তিনি কেন্দ্রীয় ব্যাংকের পূর্ণ স্বাধীনতার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন। গভর্নর বলেন, প্রয়োজনে আন্দোলন করতেও হতে পারে। অন্তর্বর্তী সরকারের সময়েই বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত করতে আমরা চাই।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যমতে, গত ১৭ ডিসেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩২ দশমিক ৪৮ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভ বর্তমানে ২৭ দশমিক ৮১ বিলিয়ন মার্কিন ডলার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্থনীতিআইএমএফআর্থিক সংস্কারকেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতাখেলাপি ঋণড. আহসান এইচ মনসুরডলার সংকটত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনবাংলাদেশ ব্যাংকবৈদেশিক মুদ্রার রিজার্ভব্যাংকিং খাতব্যালান্স অব পেমেন্টরিজার্ভ বৃদ্ধি
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT