অর্থনীতি

রেকর্ড রেমিট্যান্স প্রবাহে বেড়েছে রিজার্ভ

বাংলাদেশের রিজার্ভের জন্য ডলার ব্যাংকনোটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডলার ব্যাংকনোটের উপর বাংলাদেশ ব্যাংকের লোগো সহ রিজার্ভের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

২০২৪-২৫ অর্থবছরে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স প্রবাহের কারণে জুনের শেষে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩১.৬৮ বিলিয়ন মার্কিন ডলার।

এই বৃদ্ধির পেছনে বড় ভূমিকা রেখেছে প্রবাসী আয়ের উল্লেখযোগ্য প্রবাহ। বিদায়ী অর্থবছরে ২৯ জুন পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ৩০.২১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা দেশের ইতিহাসে যেকোনো অর্থবছরে সর্বোচ্চ।

তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালান্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম৬) অনুযায়ী, বাংলাদেশের নিট রিজার্ভ বর্তমানে ২৬.৬৬ বিলিয়ন মার্কিন ডলার।

বিষয়:ডলার রিজার্ভ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…