প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে যে রিজার্ভ আছে তাতে ছয়মাসেও কোনো সমস্যা হবে না; পেট্রোল-অকটেনের মজুদও রয়েছে পর্যাপ্ত। তারপরও বৈশ্বিক পরিস্থিতির কারণে সবাইকে সাশ্রয়ী হতে হবে যাতে সঙ্কট সৃষ্টি না হয়। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির হাতে দেশ কখনই নিরাপদ নয়।







