চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৈশ্বিক সংকটেও আশার খবর

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:২৭ অপরাহ্ণ ২৭, জুলাই ২০২২
সম্পাদকীয়
A A

কোভিড মহামারি শেষে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি বেড়েছে। বাংলাদেশেও পড়েছে এর প্রভাব। জ্বালানি ও বৈদেশিক আমদানির ব্যয় মেটাতে গিয়ে অনেক দেশেরই রিজার্ভে টান পড়েছে। এই শঙ্কা রয়েছে বাংলাদেশেও। এমন প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুনিয়েছেন আশার খবর।

প্রধানমন্ত্রী বলেছেন: বাংলাদেশে যে রিজার্ভ আছে তাতে ছয়মাসেও কোন সমস্যা হবে না। পেট্রোল-অকটেনের মজুদও রয়েছে পর্যাপ্ত। তারপরও বৈশ্বিক পরিস্থিতির কারণে সবাইকে সাশ্রয়ী হতে হবে, যাতে সঙ্কট সৃষ্টি না হয়। তবে বৈশ্বিক পরিস্থিতিতে সকলকে বিদ্যুৎ ও জ্বালানী ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।

প্রধানমন্ত্রীর এমন আশ্বাসে আমরা আশাবাদী হতে চাই। সবাই যার যার অবস্থান থেকে সাশ্রয়ী হলে রিজার্ভের ওপর চাপ ও ডলার সংকট কেটে যাবে বলে আমাদের বিশ্বাস। করোনাভাইরাস মহামারি যেভাবে সামাল দিয়েছে বাংলাদেশ, যথাযথ পরিকল্পনায় এই সংকটও সেভাবে কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আমরা মনে করি।

তবে দেশের খোলাবাজারে ডলারের যে উর্ধ্বগতি সেখানেও নজর দিতে হবে। এছাড়া যেকোনভাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাতে হবে। সরকার যে সেই চেষ্টা করছে না, তা নয়। পরিস্থিতি মোকাবেলায় নেওয়া নানা কর্মকাণ্ডের অংশ হিসেবে আইএমএফ এর কাছে ইতোমধ্যেই কয়েক বিলিয়ন ডলার ঋণ চেয়েছে বাংলাদেশ। অর্থনীতিবিদরা একে ইতিবাচক হিসেবেই দেখছেন। এতে ডলার সংকট কিছুটা নিয়ন্ত্রণে আসবে বলে তাদের বিশ্বাস। এখন যেকোন উপায়ে বৈশ্বিক সংকটময় পরিস্থিতি সামাল দিতে হবে, এটাই একমাত্র ব্রত হওয়া দরকার।

দেশের এমন সংকটকালে দলমত নির্বিশেষে সবাইকে রাষ্ট্রীয় সম্পদ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। এর কোনো বিকল্প নেই। এজন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য আমরা সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অকটেনপেট্রোলরিজার্ভসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

জীবনের না-বলা গল্প নিয়ে প্রথমবার পডকাস্টে ফেরদৌসী মজুমদার

আগস্ট ১, ২০২৬

ভারত-পাকিস্তান একই গ্রুপে, বাংলাদেশের সঙ্গী কারা?

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

৫০ দেশের জন্য মার্কিন ভিসা বন্ড কর্মসূচি স্থায়ী, তালিকায় বাংলাদেশ

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন বিশেষ দূতের সফরে যেসব বিষয় নিয়ে আলোচনা

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT