চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখনও অক্ষত ৮ হাজার বছর আগের রুটি, গবেষণায় যা জানা গেল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২১ অপরাহ্ণ ১১, মার্চ ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
৮ হাজার বছর পুরোনো রুটির ধ্বংসাবশেষ খনন কাজের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রুটি আমাদের সকলের সাধারণ নাস্তা হিসেবে পরিচিত হলেও তুরস্ক কিংবা আফগানিস্তানের মতো দেশে এর মহত্ব অনেক। সম্প্রতি ৮ হাজার বছরের পুরোনো রুটি আবিষ্কার করেছে তুরস্ক। এই প্রাচিনতম রুটিকে চলছে নানা গবেষণা।

সোমবার ১১ মার্চ হিন্দুস্তান টাইমস’র এক প্রতিবেদনে বলা হয়, আবিষ্কারকৃত রুটিটি ৮ হাজার ৬০০ বছরের পুরোনো রুটির ছোট্ট একটি অংশ মাত্র।

প্রতিবেদনে বলা হয়, রুটিটি সেই যুগে সেঁকানো হয়নি। তবে, ভেতরে স্টার্চ দিয়ে এটিকে এমনভাবে বানানো হয়েছিল, আজ এত হাজার বছর পরে এসেও একেবারেই অক্ষত রয়েছে রুটিটি। এর অনুরুপ কোনও উদাহরণও আর দেখা যায় না বলে জানিয়েছেন প্রত্নতাত্ত্বিকরা।

তুরস্কের গাজিয়ানটেপ ইউনিভার্সিটির জীববিজ্ঞানী সালিহ কাভাক জানান, এটি তুরস্ক এবং বিশ্বের জন্য একটি ‘এক্সাইটিং’ আবিষ্কার।

গবেষণায় যা পাওয়া যায়
তুরস্কের নেকমেটিন এরবাকান ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিসার্চ অ্যান্ড অ্যাপ্লিকেশন সেন্টারের (বিআইটিএএম) এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রুটিটি গোলাকার, অনেকটা স্পঞ্জের মতো অবকাঠামো রয়েছে এটির।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, এটি ৮ হাজার ৬০০ বছরের পুরনো রুটি। এছাড়াও তুরস্কের আনাদোলু ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক প্রত্নতাত্ত্বিক আলী উমুত তুর্কান বুধবার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ আউটলেট আনাদোলু এজেন্সিকে জানান, ‘আমরা বলতে পারি যে এটিই বিশ্বের প্রাচীনতম রুটি।’

Reneta

প্রাচীনতম এই রুটির বিশদ বিবরণ
মেকান ৬৬ নামে একটি এলাকা থেকে তুরস্কের প্রত্নতাত্ত্বিকরা ৮ হাজার ৬০০ বছরের পুরনো বিশ্বের সবচেয়ে প্রাচীন রুটিটি আবিষ্কার করেন। এই এলাকার আংশিকভাবে ধ্বংস হওয়া উনুনের কাঠামোর কাছে রুটির অবশিষ্টাংশ পাওয়া গিয়েছে বলে জানা যায়। এই উনুনটি প্রাচীন মাটির ইট দিয়ে তৈরি করা হয়েছিল।

প্রতিবেদনে বলা হচ্ছে, এটি খ্রিস্টপূর্ব ৬৬০০ সালের। দক্ষিণ তুরস্কের কোনিয়া প্রদেশের একটি প্রত্নতাত্ত্বিক স্থান চাতালহাইউক-এ অবস্থিত মেকান ৬৬।

পরে বিশ্লেষণে নমুনার রাসায়নিক দিকটি সম্পর্কেও জানা যায়। এর মধ্যে উদ্ভিদ উপাদান এবং গাঁজন সূচক উভয়ই রয়েছে। এ থেকে প্রত্নতাত্ত্বিক জানতে পেরেছেন, সেই সময় রুটিটি বানানোর জন্য যে ময়দা এবং পানি দিয়ে আজকের একই নিয়মে ময়দাটি ভালো করে মেখে, উনুনেই এটি প্রস্তুত করা হয়েছিল এবং খুব সম্ভবত কিছু সময়ের জন্য সংরক্ষণ করা হয়েছিল। তারপর কোনওভাবে এটি আর খাওয়া হয়নি।

খুব স্বাভাবিকভাবেই, এই আবিষ্কারটি প্রাচীন খাদ্য চর্চার উপর বিশেষভাবে আলোকপাত করতে সাহায্য করবে এবং প্রাথমিক সভ্যতার রন্ধনসম্পর্কীয় ঐতিহ্য সম্পর্কে মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করবে বলেও জানায় গবেষকরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তুরস্কে রুটিপ্রাচীনতম রুটিরুটিরুটি নিয়ে গবেষণা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT