চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উদ্ধার হলো জঙ্গলে ফেলা মা ও ৩ বছরের শিশু সন্তান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৯ অপরাহ্ণ ২৭, অক্টোবর ২০২২
বাংলাদেশ
A A
Map showing Savar Union area in Bangladesh with nearby landmarks. Channel i News - চ্যানেল আই নিউজ

সাভারে হত্যার উদ্দেশ্যে মারধর করে মা ও তিন বছরের শিশু সন্তানকে জঙ্গলে ফেলে দেওয়ার পরে উদ্ধার করা হয়েছে।

গতকাল বুধবার রাতে উপজেলার ভাকুর্তা ইউনিয়নের নলাগড়িয়ার একটি ভয়ানক জঙ্গল থেকে আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নির্যাতনের শিকার ওই নারীর স্বামী সাহাব উদ্দিন জানান, গতকাল নলাগড়িয়া এলাকার তার স্ত্রী ফারজানা ও তার তিন বছরের শিশু ছেলে হানিফ বাদশাকে নিয়ে তার শ্যালিকা ফারহানার বাড়িতে বেড়াতে যান। এসময় তার স্ত্রী ওই বাড়িতে গিয়েই দেখতে পান তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার শ্যালিকাকে মারধর করছেন তার স্বামী আল আমিন।

এসময় মারধরের কারণ জানতে চাইলে তার শ্যালিকার স্বামী আল আমিন তার স্ত্রী ও তিন বছরের শিশু সন্তানকে বেধড়ক মারধর করে মৃত ভেবে নলাগড়িয়ার একটি জঙ্গলে ফেলে দিয়ে পালিয়ে যান। পরে গভীর রাতে স্থানীয়রা মা ও সন্তানের গোঙ্গানী শুনে তাদেরকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চলছে তাদের চিকিৎসা সেবা।

এলাকাবাসী অমানুষিক নির্যাতনের এই অভিযুক্তের কঠোর শাস্তি দাবি করেছেন। এঘটনায় সাভার মডেল থানায় অভিযুক্তকে প্রধান আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর পরিবার।

এ বিষয়ে সাভার মডেল থানার ওসি তদন্ত মোমেনুল ইসলাম বলেন,বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ২৭

পরবর্তী

প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রাখুন: ওবায়দুল কাদের

পরবর্তী

প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রাখুন: ওবায়দুল কাদের

ভারতীয় ক্রিকেটাররা মাঠে জোড়া লাগছে, বাংলাদেশি ক্রিকেটাররা পিছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাচদের দাঁড়াতেই দিলো না শীর্ষের ভারত

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT