চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগামী তিন মাস গুলশান-২ এলাকা এড়িয়ে চলার অনুরোধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৭ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

মেট্রোরেল প্রকল্পের কাজের জন্য আজ রোববার থেকে আগামী তিনমাস গুলশান-২ এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে ঢাকা ম্যাস ট্রান্সজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫): নর্দান রুট- এর অতিরিক্ত প্রকল্প পরিচালক (সিভিল, আন্ডারগ্রাউন্ড) ড. মো. মশিউর রহমান বলেন, “প্রজেক্টের খোঁড়াখুঁড়ির কাজ করার কারণে গুলশান-২ এলাকায় যানজট হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য আমরা এই পথে চলাচলকারী যাত্রীদের অনুরোধ জানিয়েছি, যেন সম্ভাব হলে গুলশান-২ এলাকা এড়িয়ে চলেন।”

“আগামী তিন মাসের মতো এখানে কাজ চলবে। ফলে এই সময়টুকু এই জায়গা এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে। আজকে (২৬ জানুয়ারি) থেকেই এটি শুরু হল,” যোগ করেন তিনি।

এর আগে গত বৃহস্পতিবার প্রকল্প পরিচালক মো. আফতাব হোসেন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতেও এ অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর ও পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসন এবং পরিবেশ সংরক্ষণে অত্যাধুনিক গণপরিবহন হিসেবে পাতাল ও উড়াল সমন্বয়ে এমআরটি লাইন-৫ নর্দান রুটের কাজ চলছে। এই প্রকল্পের প্রস্তাবিত রুট গুলশান-২ (গোল চত্বর) মেট্রো স্টেশন এলাকায় আগামী ২৬ জানুয়ারি (রোববার) সকাল ৮টা থেকে বিশেষ ব্যবস্থাপনায় পরিষেবা লাইন স্থানান্তরের কাজ চলবে।

এ সময় গুলশান-২ মোড় অভিমুখী লেনে যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। যে কারণে জনসাধারণকে যথেষ্ট সময় হাতে নিয়ে বের হওয়ার এবং সম্ভাব্য বিকল্প পথ ব্যবহারের অনুরোধ করা হয়।

Reneta

সাময়িক অসুবিধার কারণে বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এড়িয়ে চলার অনুরোধগুলশান-২ডিএমটিসিএলতিন মাস
শেয়ারTweetPin

সর্বশেষ

অজিদের হোয়াইটওয়াশ করার অভিযানে বাংলাদেশের অপরিবর্তিত স্কোয়াড

জুন ১২, ২০২৬

১৬ বছর পর চ্যাম্পিয়ন মোহামেডান

জুন ১২, ২০২৬

মোদীর জন্য পূজা দিতে যোধপুর ছুটে গেলেন কঙ্গনা!

জুন ১২, ২০২৬

ঠাকুরগাঁওয়ে প্রথম আসলেন চীনা রাষ্ট্রদূত: কী নিয়ে আলোচনা হলো!

জুন ১২, ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন উইলিয়ামসন

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT