আন্তর্জাতিক

মার্কিন প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের জয়

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনের সামনে মার্কিন পতাকা উড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনের সামনে মার্কিন পতাকা উড়ছে, আকাশে মেঘের মাঝে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে জয় পেয়েছে রিপাবলিকান পার্টি।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নিম্নকক্ষের ঘোষিত ফলে ২১৮টি আসনে দলটির প্রার্থীরা জয়ী হয়েছেন। কংগ্রেসের ৪৩৫ আসনের প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতার জন্য ২১৮টি আসন প্রয়োজন ছিল।

কংগ্রেসের প্রতিনিধি পরিষদে খুবই অল্প ব্যবধানে রিপাবলিকান পার্টি জয় পেল। তবে নিম্নকক্ষে ডেমোক্রেটদলীয় প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদের বাকি দুই বছর তাঁর এজেন্ডা বাস্তবায়ন ঠেকানোর জন্য এই সংখ্যাগরিষ্ঠতাই যথেষ্ট। এর আগে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ ধরে রেখেছে ডেমোক্র্যাটরা একটি আসন বেশি পেয়ে।

গতকাল সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা ঘোষণা করেছেন।

প্রতিনিধি পরিষদে জয় পাওয়ায় রিপাবলিকান পার্টিকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে একসাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন বাইডেন।

বিষয়:কংগ্রেস ডেমোক্র্যাট মার্কিন যুক্তরাষ্ট্র রিপাবলিকান সিনেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…