প্রধানমন্ত্রীর সাথে ৯ দলের প্রতিনিধির সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সাথে ৯ দলের প্রতিনিধির সাক্ষাৎ, আলোচনা সভা, বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ বৈঠক।. Channel i News – চ্যানেল আই নিউজ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ৯টি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার ২৩ নভেম্বর সন্ধ্যায় ১৪ জনের প্রতিনিধি দল গণবভনে প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন।
রাজনৈতিক দলগুলো হলো- বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ মুসলিম লীগ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ সুপ্রীম পার্টি, বাংলাদেশ ইসলামী ঐক্যজোট, আশেকানে আউলিয়া ঐক্য পরিষদ এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
এসময় জাতীয় নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। পরে প্রতিনিধি দল আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে একটি ক্যালিওগ্রাফি উপহার দেন।






