বিনোদন

সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল ‘ইমার্জেন্সি’, কবে মুক্তি?

বাংলাদেশের সিনেমা 'ইমার্জেন্সি' সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমা ‘ইমার্জেন্সি’ এর পোস্টার, যেখানে একজন অভিনেত্রীর মুখ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল কঙ্গনা রানাউত পরিচালিত ও অভিনীত ‘ইমার্জেন্সি’। বেশ কিছু দৃশ্য বাদ দেয়ার শর্তে মুক্তি দেয়া যাবে এই সিনেমা, এমনটাই জানিয়েছে ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন।

কঙ্গনা রানাওয়াত অভিনীত ইমার্জেন্সি ছবির নির্মাতাদের ছবিতে দেখানো ঐতিহাসিক ঘটনাগুলির ডিসক্লেইমার দিতে বলেছে সিবিএফসি। সেন্সর বোর্ডের তরফ থেকে ইউ/এ সার্টিফিকেট পেলেও কবে এই সিনেমা মুক্তি পাবে সেটা এখনও ঘোষণা করেননি নির্মাতারা।

কমিটি চলচ্চিত্র নির্মাতাদের একটি দৃশ্যে সরিয়ে নিতে বলেছে যেখানে পাকিস্তানি সৈন্যরা বাংলাদেশী শরণার্থীদের আক্রমণ করছে। একজন সৈনিকের একটি শিশুর মাথা থেঁতলে দেওয়ার দৃশ্য এবং তিনজন নারীর শিরশ্ছেদ করার দৃশ্য সরাতে বলা হয়েছে। কমিটি একটি লাইনে উল্লিখিত একটি পরিবারের পদবি পরিবর্তন করতেও বলেছে।

জুলাই মাসের ৮ তারিখে সেন্সর রিভিউয়ের জন্য জমা পড়েছিল ‘ইমার্জেন্সি’। তার মাঝেই শিখ সম্প্রদায় একগুচ্ছ দাবি তুলে নিষিদ্ধ করার ডাক দেয়। সেন্সর বোর্ডের কাছে চিঠি পাঠিয়ে কঙ্গনা রানাউতের ‘ইমার্জেন্সি’ মুক্তি আটকানোর আবেদন জানিয়েছিলেন তারা। সেই বিতর্কের জেরে ৬ সেপ্টেম্বর থেকে পিছিয়ে যায় ‘ইমার্জেন্সি’র মুক্তি।

বিষয়:ইমার্জেন্সি কঙ্গনা রানাউত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…