চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেট এসোসিয়েশন অব ক্যালগেরির কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
১:১০ অপরাহ্ণ ১৯, মে ২০২৩
প্রবাস সংবাদ
A A
দুইজন পুরুষের ছবি, একজন হালকা পোশাক পরা, অন্যজন গাঢ় পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার স্থানীয় সময় ১৮ মে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় কেলগেরী নর্থ ইস্টের সিলেটী এসোসিয়েশন অব ক্যালগেরির অস্থায়ী কার্যালয়ে সমিতির এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব রুপক দত্তের সভাপতিত্বে ও জুবায়ের সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বর্তমান সাধারণ সম্পাদক কয়েস চৌধুরীকে বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি নির্বাচিত হওয়ায় সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।

গঠনতন্ত্রের বাধ্যবাধকতা অনুযায়ী কয়েস চৌধুরীর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনে কিছু সীমাবদ্ধতা থাকায় সভায় উপস্থিত সকল সদস্য নতুন সদস্য সচিব নির্বাচনের জন্য একমত পোষণ করেন। কমিউনিটি ব্যক্তিত্ব কিরণ বনিক শংকরের প্রস্তাবনায় উপস্থিত সকল সদস্যদের স্বতস্ফূর্ত সমর্থনে বিশিষ্ট কলামিস্ট ও সমাজতাত্ত্বিক বিশ্লেষক মো. মাহমুদ হাসানকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। সমিতির সভাপতি রুপক দত্ত, বিদায়ী সাধারণ সম্পাদক কয়েস চৌধুরী, বিশিষ্ট প্রকৌশলী মোহাম্মদ কাদির, কিরণ বনিক শংকর, ঝুমক দত্ত, জুবায়ের সিদ্দিকীসহ উপস্থিত সবাই নব নির্বাচিত সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন।

বিশেষ এই বর্ধিত সভায় বিগত বছরের সমিতির কার্যক্রম নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়। ২০২২ সালে বৃহত্তর সিলেটের প্রলয়ঙ্কারী বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় সিলেটী এসোসিয়েশনের কার্যকর ভূমিকা নিয়ে উপস্থিত সকলেই সন্তোষ প্রকাশ করেন।

Banglabid

সকলের সর্ব সম্মত সিদ্ধান্তে আগামী ২৯ জুলাই শনিবার সমিতির বার্ষিক বনভোজন আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একই দিনে জুবায়ের সিদ্দিকীর কুইন এলিজাবেথ অ্যাওয়ার্ড প্রাপ্তি, প্রকৌশলী মোহাম্মদ কাদিরের আলবার্টা প্রফেশনাল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের চেয়ারপারসন নির্বাচিত হওয়া এবং কয়েস চৌধুরী বিসিএওসির সভাপতি নির্বাচিত হওয়ায় তাদেরকে সমিতির পক্ষ থেকে সংবর্ধিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেরে বাংলার নাতনির নেতৃত্বে নতুন জোট

পরবর্তী

জাপানে শুরু হয়েছে ৪৯তম জি-৭ সামিট

পরবর্তী
শহীদ স্মরণে শ্রদ্ধাঞ্জলি জানাতে মানুষজন ফুলের মালা অর্পণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানে শুরু হয়েছে ৪৯তম জি-৭ সামিট

মাদারীপুরে জেলা জামায়াতের আমিরের গ্রেপ্তারি অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

মাদারীপুরে জেলা জামায়াতের আমির গ্রেপ্তার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আবারও হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড দাবি করে মানচিত্র প্রকাশ ট্রাম্পের

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

শপথের পর প্রথম বঙ্গভবনে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২৩, ২০২৬

মেসির গোলেও হার এড়াতে পারল না মিয়ামি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২৩, ২০২৬

১৮ বছর আগের রেকর্ড ভাঙলেন শরিফুল, ১৪৬ রানের লিড অস্ট্রেলিয়ার

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT