চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদারীপুরে জেলা জামায়াতের আমির গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৩ অপরাহ্ণ ১৯, মে ২০২৩
জনপদ, মাদারীপুর
A A

রাহাত হোসাইন: বাংলাদেশ জামায়াত ইসলামী মাদারীপুর জেলা কমিটির আমির আবদুস সোবাহান খানকে (৫২) গ্রেপ্তার করেছে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার ১৮ মে রাত আটটার দিকে শহরের পুরানবাজার বড় মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মনিরুজ্জামান ফকির আজ শুক্রবার ১৯ মে সকালে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

আবদুস সোবাহান খানের বাড়ি মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নে। তিনি পরিবার নিয়ে মাদারীপুর পৌরসভার পুরানবাজার এলাকায় থাকেন। তিনি সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের চরনাচনা ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারি অধ্যক্ষ।

মাদারীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, জামায়াতের আমিরকে থানায় আনা হয়েছে। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, সে বিষয়ে এখনো কিছু বলা যাচ্ছে না। বিস্তারিত পরে জানানো হবে।

পুলিশের একটি সূত্র বলছে, জামায়াতের নেতা আবদুস সোবাহানের বিরুদ্ধে সদর থানায় নতুন কোনো মামলা হয়নি। তবে হামলা ও নাশকতার অভিযোগে আবদুস সোবাহান খানের বিরুদ্ধে আগের হওয়া কোনো একটি মামলায় জামিনের মেয়াদ শেষ হওয়ায় গ্রেপ্তার করেছে পুলিশ।

 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাদারীপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও বাজে ব্যাটিং বাংলাদেশের, হোয়াইটওয়াশের মুখে

জুন ২১, ২০২৬

১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

জুন ২১, ২০২৬

কিংবদন্তি আবদুস সাদেক: স্বাধীন বাংলাদেশের হকির প্রথম কাণ্ডারি

জুন ২১, ২০২৬

ব্রাজিল-আর্জেন্টিনা বা স্পেন-ফ্রান্স নয়, ইব্রার বিশ্বচ্যাম্পিয়ন কে?

জুন ২১, ২০২৬

ঠাকুরগাঁওয়ে বৃদ্ধ বাবা-মাকে পিটিয়ে বাড়িছাড়া করার অভিযোগ ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT