চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লন্ডনে বাড়ি ভাড়া বৃদ্ধি রেকর্ড ছাড়িয়েছে, সংকটে ভাড়াটেরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৬ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০২৩
আন্তর্জাতিক
A A

ব্রিটিশ রাজধানী লন্ডন সবসময় আবাসনের জন্য একটি ব্যয়বহুল শহর ছিল, যা সম্প্রতি বৃদ্ধির দিক দিয়ে রেকর্ড ছাড়িয়েছে। বর্তমানে বাড়িওয়ালারা মাসিক ৪ লাখ টাকাও বাসাভাড়া দাবি করছেন। ভাড়া আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফ এ তথ্য জানিয়েছে।

লন্ডনে বহু মানুষ বাড়তি বিদ্যুতের দাম এবং নিজেদের জীবনযাত্রার ব্যয়ের ভারসাম্য বজায় রাখতে হিমশিম খাচ্ছে। এরমধ্যে বাড়ি ভাড়া বৃদ্ধি তাদের জন্য উদ্বেগজনক। প্রতি মাসে বাড়ি ভাড়া বাড়ছে প্রায় ৩৫০০ টাকা।

টেলিগ্রাফের প্রতিবেদন জানায়, গত বছরের শেষ তিনমাসে লন্ডনে বাড়ি ভাড়া মাসে রেকর্ড ৩ লাখ ৫০ হাজার টাকা হয়েছিল। কিন্তু সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, প্রথমবারের মত সেখানে বাড়ি ভাড়া মাসে ৪ লাখ টাকা ছাড়িয়ে গেছে।

সমীক্ষায় দেখা গেছে, গত বছর লন্ডনে বাড়ি ভাড়া আগের বছরের থেকে দ্বিতীয় সর্বোচ্চ ৯.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। আর সর্বোচ্চ বৃদ্ধির রেকর্ড ২০২১ সালে, যা ছিল আগের বছরের থেকে ৯.৯ শতাংশ বেশি।

বাড়ি ভাড়া অত্যাধিক বৃদ্ধির ফলে কিছু মানুষ তাদের বাড়ির অব্যবহৃত জায়গা ভাড়া দিয়ে কিছু বাড়তি আয়ও করছে। লন্ডনের একজন ব্যাংকার তার বাড়ির নিচে গ্যারেজের দুইটা গাড়ি রাখার মত জায়গা ভাড়া দিয়ে ৬ বছরে মোট ৯ লাখ টাকার বেশি ভাড়া তুলেছেন।

Reneta

অত্যাধিক এই ভাড়া বৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রাকে চাপে ফেলে দিয়েছে।

সম্পত্তিবিজ্ঞান বিভাগের একজন পরিচালক টিম ব্যানিস্টার বলেন, বাড়িওয়ালারা তাদের স্থানীয় এলাকার ভাড়াটিয়ারা বহন করতে পারে এমনভাবে বাড়িভাড়া নির্ধারণ করা উচিত। বাড়ি ভাড়া বৃদ্ধির হারে ভারসাম্য রাখতে হবে, যাতে তারা দ্রুত ভাড়াটিয়া খুঁজে পায় এবং ভাড়া বেশির কারণে ভাড়াটিয়া না পেয়ে মাসের পর মাস তাদের বাড়ি খালি না থাকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাসাভাড়াব্যয়বহুল শহরভাড়াটেলন্ডন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে ভারতের সাথে পারল না বাংলাদেশ

জুন ২৫, ২০২৬

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই

জুন ২৫, ২০২৬

বাংলাদেশিদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

জুন ২৫, ২০২৬

মনিবিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ ‘আই স্ট্রাইকার’

জুন ২৫, ২০২৬

সংস্কৃতি চর্চায় শিল্পীদের নিয়ে বিতর্ক মেনে না নেয়ার আহ্বান শিক্ষা প্রতিমন্ত্রীর

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT