চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারা গেছেন চিত্রশিল্পী ও লেখক মতলুব আলী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১২ পূর্বাহ্ণ ০৪, নভেম্বর ২০২৫
- সেমি লিড, শিল্প সাহিত্য
A A
প্রয়াত চিত্রশিল্পী ও লেখক মতলুব আলীর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশবরেণ্য চিত্রশিল্পী, শিক্ষাবিদ, শিল্পসমালোচক, গণসংগীতকার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাক্তন ডীন মতলুব আলী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাত আনুমানিক আড়াইটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন মতলুব আলীর মেয়ে মৌরি আলী পুষ্পিতা।

হাজার তিনেক ছবি এঁকেছেন মতলুব আলী। নাটক, উপন্যাস, গান লিখেছেন অনেক। সুরও দিয়েছেন অনেকগুলো গানে। ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর তিনি লিখেছিলেন বিখ্যাত গান ‘লাঞ্চিত নিপীড়িত জনতার জয়’। শিল্পাচার্য জয়নুল আবেদিনকে নিয়ে লিখেছেন ‘জয় জয় জয় জয়নুল’ গান।

শিল্পাচার্য জয়নুল আবেদিনকে নিয়ে গবেষণা করেছেন মতলুব আলী। বেরিয়েছে শিল্পাচার্যকে নিয়ে লেখা বেশ কয়েকটি বই।

মতলুব আলীর বাড়ি রংপুরের মুন্সীপাড়ায় (মাদরাসা রোড), জন্ম ১৩৫৩ বঙ্গাব্দে। রংপুর জিলা স্কুল থেকে ১৯৬৩ সালে মাধ্যমিক সম্পন্ন করেছেন। উচ্চ মাধ্যমিক পড়েছেন কারমাইকেল কলেজের বিজ্ঞান বিভাগে। পরে ঢাকা আর্ট কলেজে অঙ্কন ও চিত্রায়ণ বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন। ১৯৮৭-৮৮ সালে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার স্ত্রী খ্যাতিমান হাওয়াইয়ান গিটারিস্ট রেহানা সুলতানা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিত্রশিল্পীমতলুব আলীশিল্পসমালোচক
শেয়ারTweetPin

সর্বশেষ

ফ্যামিলি কার্ড বিতরণে দালাল বা মধ্যস্বত্বভোগীর স্থান নেই: তথ্যমন্ত্রী

জুলাই ২৮, ২০২৬

জাতীয় উন্নয়নে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সম্পৃক্ততা এখন সময়ের দাবি

জুলাই ২৮, ২০২৬

অটিস্টিক স্কুলে ভুয়া শিক্ষার্থী দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ২৮, ২০২৬

বিজিবির উদ্যোগে প্রায় ৩২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

জুলাই ২৮, ২০২৬

প্রথমবার কাভা কাপের ফাইনালে বাংলাদেশ

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT