বাংলাদেশ

প্রখ্যাত সংগীত শিল্পী, সুরকার, সংগ্রাহক ও গবেষক মোস্তাফা জামান আব্বাসী মারা গেছেন

প্রখ্যাত সংগীত শিল্পী, সুরকার ও গবেষক মোস্তাফা জামান আব্বাসী এক সাক্ষাৎকারে বসে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

প্রখ্যাত সংগীত শিল্পী, সুরকার, সংগ্রাহক ও গবেষক মোস্তাফা জামান আব্বাসী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিলো ৮৭ বছর। মোস্তফা জামান আব্বাসীর ভাইয়ের মেয়ে ডক্টর নাশিদ কামাল চ্যানেল আইকে জানিয়েছেন, ভোর ছয়টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাদ জোহর গুলশান আজাদ মসজিদে তার জানাজার নামাজ হয়েছে। আজিমপুর কবরস্থানে বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হবে।

বিষয়:আজিমপুর কবরস্থান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…