প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি আর আত্মনির্ভরশীল শক্তিব্যবস্থার মধ্যে প্রবেশ করেছে| জাতীয় সংসদ ভবনে নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ অন গ্রিড রুফটপ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, সবাই পরিচ্ছন্ন জ্বালানির অভিযাত্রায় অংশ নিলে বাংলাদেশ দ্রুতই সবুজ এবং টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হতে পারে|







