ক্রিকেট

রেনেগেডসের সহকারী কোচ হলেন বেল

রেনেগেডসের সহকারী কোচ হিসেবে নিযুক্ত অস্ট্রেলিয়ান কোচের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ান কোচ রেনেগেডসের সহকারী কোচ হিসেবে নিযুক্ত, তিনি লাল-কালো জ্যাকেট ও ক্যাপ পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ইয়ান বেল বিগ ব্যাশ লিগের দল মেলবোর্ন রেনেগেডসের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। দলটির প্রধান কোচ ডেভিড সাকারের অধীনে আগামী মৌসুমে তিনি কাজ করবেন।

এর আগে হোবার্ট হ্যারিকেন্সের সহকারী কোচ হিসেবে তার কাজের অভিজ্ঞতা রয়েছে। ৪১ বর্ষী বেল বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড দলের পরামর্শক হিসেবে কাজ করেছেন।

এছাড়া নিজ দেশ ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দল, ডার্বিশায়ার, বার্মিংহাম ফিনিক্স এবং আবুধাবির টি-১০ লিগের দল চেন্নাই ব্রেভিসের দায়িত্বে ছিলেন।

২০১৬-১৭ মৌসুমে পার্থ স্কোর্চার্সের হয়ে শিরোপা জিতেছিলেন বেল। তখন ইংল্যান্ড জাতীয় দলে তিনি ছিলেন নিয়মিত মুখ। ওই সময় স্কোর্চার্সের সহকারী কোচ ছিলেন ডেভিড সাকার।

বিষয়:অস্ট্রেলিয়া ইংল্যান্ড ডার্বিশায়ার নিউজিল্যান্ড বিবিএল বেল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…