চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুজব ছড়াবেন না, আগে সত্যটা জানুন!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৪ অপরাহ্ণ ২১, অক্টোবর ২০২৪
বিনোদন
A A

বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার রেমো ডিসুজা, যাকে ‘ড্যান্স ইন্ডিয়া ড্যান্স’ সহ ভারতীয় একাধিক রিয়্যালিটি শোতে বিচারক হিসেবেও দেখা গেছেন। সম্প্রতি তার বিরুদ্ধেই উঠছে কিনা প্রায় ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ! এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন রেমো এবং তার স্ত্রী লিজেল ডিসুজা।

২৬ বছর বয়সী এক নৃত্যশিল্পী সম্প্রতি রেমো ডিসুজা এবং তার স্ত্রী লিজেল ডিসুজার নামে ১১.৯৬ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ করেছেন। তাদের নাচের দলকে নাকি ঠকিয়েছেন রেমো এবং তার স্ত্রী লিজেল। আইপিসির প্রতারণার ধারায় অভিযোগ করা হয়েছে। সেই সঙ্গে ৪৬৫ এবং ৪২০ ধারায় মামলা রুজু করা হয়েছে তাদের বিরুদ্ধে।

মহারাষ্ট্রের থানে জেলার একটি থানায় এই কেস দায়ের করা হয়েছে বলেই জানা গেছে। সেই এফআইআর এ জানানো হয়েছে ২০১৮ থেকে ২০২৪ সালের জুলাই মাস পর্যন্ত লাগাতার ভাবে এই নাচের দলকে ঠকানো হয়েছে। এমনকি তারা একটি রিয়েলিটি শো জিতলেও সেই দলকে নিজের দল হিসেবে পরিচয় দিয়ে পুরস্কারের টাকাও নিজের আত্মসাৎ করেছেন রেমো এবং স্ত্রী, এমনটা অভিযোগ উঠেছে। যদিও এই অভিযোগ মোটেই স্বীকার করেননি রেমো বা তার স্ত্রী। উল্টো জানিয়েছেন সবটাই নাকি গুজব।

এদিন তাদের তরফে ইনস্টাগ্রামে একটি পোস্ট করা হয়, যেখানে তারা লেখেন, ‘মিডিয়ার কিছু রিপোর্ট থেকে আমরা জানতে পেরেছি যে আমাদের নামে নাকি কিছু অভিযোগ দায়ের করা হয়েছে একটি নাচের দলের তরফে। আমরা অত্যন্ত মর্মাহত যে এমন খবর প্রকাশিত হয়েছে। আমরা সবাইকে অনুরোধ করব কোন রকম গুজব ছড়ানো থেকে বিরত থাকতে।’

তারা তাদের পোস্টে আরও লেখেন, ‘সত্যটা জানুন। আমরা আমাদের বক্তব্য সঠিক সময়ে তুলে ধরব। এবং অথোরিটিকে সম্পূর্ণ ভাবে সহযোগিতা করব আমাদের সাধ্য মতো। আমরা আমাদের পরিবার, বন্ধু এবং ভক্তদের ধন্যবাদ জানাতে চাই সবসময় আমাদের পাশে থেকে সাপোর্ট করার জন্য।’- বলিউড হাঙ্গামা

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কোরিওগ্রাফাররেমো ডি'সুজালিজেল ডিসুজা
শেয়ারTweetPin

সর্বশেষ

মধুর আমার মায়ের হাসি

মে ১০, ২০২৬

স্লিপে ক্যাচ মিসের কারণে আক্ষেপ সালাউদ্দিনের

মে ৯, ২০২৬

আরও ৫০-৬০ রান করলে ভালো অবস্থানে থাকতাম: সালাউদ্দিন

মে ৯, ২০২৬

রিয়ালের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে যা বললেন বার্সা কোচ

মে ৯, ২০২৬

‘সবার কাছে শুধু আমার মেয়ের জন্য দোয়া চাই’

মে ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT