চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রীতেশের ছবির শুটিং সেটে এক তরুণের মর্মান্তিক মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৫ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০২৫
বিনোদন
A A

শিগগির আসছে কিংবদন্তী মারাঠা যোদ্ধা ছত্রপতি শিবাজি মহারাজের জীবনের উপর ভিত্তি করে নির্মিত দ্বিভাষিক মারাঠি এবং হিন্দি ছবি ‘রাজা শিবাজি’। যেখানে অভিনয়ের পাশাপাশি ছবির পরিচালনার দায়িত্বেও থাকছেন অভিনেতা রীতেশ দেশমুখ। এবার সেই ছবির শুটিং সেটেই ঘটলো এক মর্মান্তিক দুর্ঘটনা।

রীতেশের ছবির কোরিওগ্রাফারের জলে ডুবে মৃত্যুর খবরে ছড়িয়েছে চাঞ্চল্য। বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, অভিনেতা তথা পরিচালক রীতেশ দেশমুখের ছবি ‘রাজা শিবাজি’ ছবির কোরিওগ্রাফারদের মধ্যে ২৬ বছর বয়সী এক নৃত্যশিল্পী ছিলেন। যিনি মহারাষ্ট্রের সাতারা জেলায় একটি গানের শুটিং শেষ করার পরপরই কৃষ্ণা নদীতে ডুবে মারা যান!

একজন কর্মকর্তা জানিয়েছেন, নিহত নৃত্যশিল্পীর নাম সৌরভ শর্মা। তিনি নিখোঁজ হওয়ার দুই দিন পর বৃহস্পতিবার সকালে তার মৃতদেহ পাওয়া যায়। জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় মুম্বাই থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে সাতারা জেলার কৃষ্ণা ও ভেন্না নদীর সঙ্গমস্থলে অবস্থিত একটি গ্রাম সঙ্গম মাহুলিতে এই ঘটনা ঘটে, যেখানে ‘রাজা শিবাজি’র শুটিং চলছিল।

একটা গানের শুটিং হয় সেদিন। ওই গানে রঙ ছিটানো একটা বিষয় ছিল, ফলে সৌরভও রং ছিটিয়ে ছিলেন। তাই তার হাতে রং লেগেছিল। তাই শুটিংয়ের শেষে সৌরভ কৃষ্ণা নদীতে হাত ধুতে যান। হাত ধোয়ার পর, তিনি সাঁতার কাটবেন বলে স্থির করেন। আর তা করতে গিয়েই যত বিপত্তি। সাঁতার কাটতে কাটতে তিনি নদীর গভীরে চলে যান, তারপর তীব্র জলের স্রোতে ভেসে যান।

এই ঘটনা সম্পর্কে পুলিশ ও জেলা প্রশাসনকে জানানো হয়। নিখোঁজ নৃত্যশিল্পীকে উদ্ধার করতে পুলিশ ও স্থানীয় বেসরকারি সংস্থার সদস্য-সহ উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে আসে। শুরু হয় অনুসন্ধান অভিযান।

এই ঘটনা সম্পর্কে পুলিশ ও জেলা প্রশাসনকে জানানো হয়। নিখোঁজ নৃত্যশিল্পীকে উদ্ধার করতে পুলিশ ও স্থানীয় বেসরকারি সংস্থার সদস্য-সহ উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে আসে। শুরু হয় অনুসন্ধান অভিযান।

Reneta

মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে অন্ধকারের কারণে অনুসন্ধান ও উদ্ধার অভিযান বন্ধ করে দেওয়া হয়েছিল। বুধবার সকালে তা পুনরায় শুরু হয়। সারা দিন ধরে চলে অভিযান। কিন্তু নৃত্যশিল্পীর কোন সন্ধান পাওয়া যায় না বলে কর্মকর্তা জানান।

অবশেষে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৭টা নাগাদ পুলিশ এবং উদ্ধারকারী দল নদী থেকে সৌরভ শর্মার মৃতদেহ অবশেষে উদ্ধার করে বলে জানা যায়। সাতারা পুলিশের কাছে একটা দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। আরও তদন্ত চলছে বলে কর্মকর্তা জানিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ‘রাজা শিবাজি’কোরিওগ্রাফারমর্মান্তিক মৃত্যুরীতেশ দেশমুখসৌরভ শর্মা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

মে ৫, ২০২৬

ইরানকে পৃথিবী থেকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা

মে ৫, ২০২৬

বাণিজ্য সম্পর্ক জোরদারে আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল

মে ৫, ২০২৬

ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধবিরতি ঘোষণা

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT