চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেমো ডিসুজার শ্যালকের রহস্যজনক মৃত্যু!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৬ অপরাহ্ণ ২১, জানুয়ারি ২০২২
বিনোদন
A A

বলিউডের জনপ্রিয় ডান্স কোরিওগ্রাফার ও চলচ্চিত্র নির্মাতা রেমো ডিসুজা’র শ্যালকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) মুম্বাইয়ে তার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে জেসন স্যাভিও ওয়াটকিনসের ঝুলন্ত মৃতদেহ।

ময়নাতদন্তের জন্য ইতোমধ্যেই কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে জেসনের দেহ।

প্রাথমিকভাবে পুলিশ অনুমান করছেন, আত্মহত্যাই করছেন তিনি। তার পরিবারের তরফ থেকেও এমনটাই ধারণা করা হচ্ছে। তবে ঘটনাস্থল থেকে কোন সুইসাইড নোট পাওয়া যায়নি।

তার পরিবারের পক্ষ থেকে জানা গেছে, বিগত কয়েক বছর থেকেই মানসিক অবসাদে ভূগছিলেন তিনি। বিশেষ করে তার মা ডায়নার মৃত্যুর পর থেকেই মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন জেসন। এছাড়াও দীর্ঘদিন ধরে মাদকাসক্তও ছিলেন তিনি।

জেসনের এই অকাল মৃত্যুতে তার পরিবারের সকলেই শোকাহত। তার স্মরণে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে জেসনের সঙ্গে একটি ছবি শেয়ার করে রেমো লিখেছেন, “আপনি আমাদের হৃদয় ভেঙে দিয়েছেন ভাই, আশা করি আপনি অবশেষে শান্তি পেয়েছেন। শান্তিতে বিশ্রাম নিন”।

রেমোর স্ত্রী লিজল, ইনস্টাগ্রামে তার সঙ্গে ভাই জেসনের শৈশবের ছবিও শেয়ার করে শোকপ্রকাশ করেছেন। আরেকটি পোস্টে শুধু ভাইয়ের ছবি শেয়ার করে লিজল প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, “কেন? আমার সঙ্গে এটা কীভাবে করতে পারলে তুমি? কোন দিন তোমাকে ক্ষমা করব না।”

Reneta

বিগত কয়েক বছর ধরেই বলিউডের সঙ্গে যোগ রয়েছে জেসনের। শুধু তাই নয়, রেমো পরিচালিত একাধিক ছবিতে সহ-পরিচালকের কাজ করেছেন শ্যালক জেসন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রহস্যজনক মৃত্যুরেমো ডি'সুজা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সংসদ অভিমুখে শিক্ষার্থীরা

জুলাই ১৪, ২০২৬
ছবি: রূপনগর থানা বিএনপির নতুন আহ্বায়ক এম আশরাফুল ইসলাম।

রূপনগরে বিএনপির নতুন আহ্বায়ক এম আশরাফুল ইসলাম

জুলাই ১৪, ২০২৬

স্বাস্থ্য বীমার চেক পেলেন ১৮ সম্প্রচার সাংবাদিক

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৬

জুলাই ১৪, ২০২৬
জেন-জি সামলাতে হিমশিম খাচ্ছেন বালেন্দ্র শাহ | Balen Shah | Nepal | Prime Minister of Nepal

জেন-জি সামলাতে হিমশিম খাচ্ছেন বালেন্দ্র শাহ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT