চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের আগে চাঙ্গা রেমিট্যান্স, ৯ দিনেই আসছে ১২ হাজার কোটি টাকার বেশি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৭ অপরাহ্ণ ১১, মে ২০২৬
- টপ লিড নিউজ, অর্থনীতি
A A
প্রবাসী থেকে ডলার ও টাকা আদান-প্রদান, অর্থনৈতিক উন্নয়ন. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি মে মাসের প্রথম নয় দিনে দেশে ১০২ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) এর পরিমাণ প্রায় ১২ হাজার ৫৫৪ কোটি টাকা। এ সময়ে প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে ১১ কোটি ৪৩ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৮৬ কোটি ৪০ লাখ ডলার। সে তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। আসন্ন ঈদুল আজহা সামনে রেখে আগামী দিনগুলোতে রেমিট্যান্স প্রবাহ আরও বাড়তে পারে বলেও আশা করছেন তিনি।

Banglabid

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫–২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ৯ মে পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৩৬ কোটি ২০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এতে প্রবৃদ্ধি হয়েছে ১৯ দশমিক ৫০ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৫৪০ কোটি ১০ লাখ ডলার।

এর আগে গত এপ্রিলে দেশে রেমিট্যান্স আসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার। মার্চে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার, যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণের রেকর্ড।

এ ছাড়া জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার, ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার, ডিসেম্বরে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার এবং নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স আসে।

Reneta

অক্টোবর ও সেপ্টেম্বরে রেমিট্যান্স আসে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। এ ছাড়া আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং জুলাইয়ে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স আসে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরে দেশে মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। দেশের ইতিহাসে কোনো অর্থবছরে এটিই সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্থনীতিঅর্থবছর ২০২৫-২৬আরিফ হোসেন খানঈদুল আজহাডলারপ্রবাসী আয়প্রবাসী কর্মীপ্রবাসী বাংলাদেশিবাংলাদেশ অর্থনীতিবাংলাদেশ ব্যাংকবৈদেশিক মুদ্রাব্যাংকিং চ্যানেলরিজার্ভরেমিট্যান্সরেমিট্যান্স প্রবাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: এনডিটিভি।

ডমিনোস পিৎজায় খাদ্যে ভেজাল: লাইসেন্স স্থগিত

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের ‘ক্ষমতার মেয়াদ’ পর্যন্ত যুদ্ধ চালানোর হুঁশিয়ারি ইরানের

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘জয়-পরাজয় মুখ্য নয়, প্রতিদ্বন্দ্বিতা ছাড়া নির্বাচন হতে দেব না’

আগস্ট ১৩, ২০২৬

ফিলিং স্টেশনে গ্যাসের দাবিতে জামালপুরে সড়ক অবরোধ

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব হবেন কে ?

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT