এপ্রিলের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এসেছে ১.৫ বিলিয়ন ডলার

নৌকার মধ্যে বিশাল পরিমাণ ডলার অর্থের প্রতীক, যা অর্থনৈতিক শক্তি বা সম্পদের প্রতিনিধিত্ব করে।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
চলতি এপ্রিল মাসের প্রথম ১২ দিনে প্রবাসী বাংলাদেশিরা ১ দশমিক ৫ বিলিয়ন (১০৫ কোটি) মার্কিন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়েছে, এপ্রিলের এই সময়কালে প্রতিদিন গড়ে ৮৭ দশমিক ৬৯ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।
এই রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রায়ত্ত ও বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৫৯ দশমিক ৭২ মিলিয়ন মার্কিন ডলার এবং বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৯০ দশমিক ৩৪ মিলিয়ন মার্কিন ডলার।
এর আগে মার্চ মাসে রেমিট্যান্স এসেছে মোট ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার, যা প্রতিদিন গড়ে ১০৯ দশমিক ৮৫ মিলিয়ন ডলার।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






