অর্থনীতি

রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১১ দশমিক ১ শতাংশ

রোলড ডলার নোট ও বাংলাদেশ ব্যাংকের লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

রোলড ডলার নোটের সাথে বাংলাদেশ ব্যাংকের লোগো, অর্থনৈতিক প্রবৃদ্ধির চিত্র।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চলতি বছরের অক্টোবরের প্রথম ২৬ দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়ে দাঁড়িয়েছে ২১৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলারে। যা গত বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ১ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, গত বছরের এই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৯৪ কোটি ৯০ লাখ ডলার।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২৬ অক্টোবর পর্যন্ত প্রবাসীরা মোট ৯৭৫ কোটি ২০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় বেশি- সেই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ৮৪৯ কোটি ২০ লাখ ডলার।

বিষয়:বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…