রাজধানীর পৃথক দুই হত্যা মামলার পুলিশের সাবেক মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে রাজধানীর মোহাম্মদপুরের মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ৮ দিন এবং নিউমার্কেটের ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় শহীদুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। অপর এক মামলায় অভিযুক্ত ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফিকে হাজারীবাগ থানার এক অপহরণ মামলায় আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।






