সাবেক দুই আইজিপিসহ ৩ পুলিশ কর্মকর্তার রিমান্ড
সাবেক দুই আইজিপিসহ তিন পুলিশ কর্মকর্তার রিমান্ডের জন্য আদালত প্রাঙ্গণে উপস্থিতি।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
রাজধানীতে আলাদা দুই হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মোহাম্মদপুরের মুদিদোকানি আবু সায়েদ হত্যা মামলায় চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ৮ দিন ও নিউমার্কেটের ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় শহীদুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। অপর এক মামলায় অভিযুক্ত ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফিকে হাজারীবাগ থানার এক অপহরণ মামলায় ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



