খাগড়াছড়ি

ধর্মের পরিচয় বড় নয়, মানবতার পরিচয় বড়: ধর্ম উপদেষ্টা

বাংলাদেশের ধর্মীয় নেতাদের উপস্থিতিতে মানবতা ও ধর্মের একতা বিষয়ক আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

খাগড়াছড়িতে সম্প্রীত সভা

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ধর্মের পরিচয় বড় নয়, মানবতার পরিচয় বড়। এখানে সাম্প্রদায়িকতার স্থান নেই। এসময় তিনি সকলকে সম্প্রীতির সাথে বসবাস করার আহ্বান জানান।

মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর বিকেলে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খাগড়াছড়িতে শান্তি সম্প্রীতি ও উন্নয়ন ধারা অব্যাহত রাখতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সর্বস্তরের জনগণের অংশগ্রহণে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়।

এসময় জেলা প্রশাসক এ বিএম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ছাদেক আহমদ, খাগড়াছড়ি জোন কমান্ডার লে. কর্নেল মো. খাদেমুল ইসলাম ও পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।

বিষয়:ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…