টিএসসিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ গ্রহণ কর্মসূচিতে বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ও পরিস্থিতি মোকাবেলায় সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছে বৈষম্যবিরধী ছাত্র আন্দোলন।
আজ ২২ আগস্ট বৃহস্পতিবার চলমান বন্যা পরিস্থিতি মোকাবিলা করতে টিএসসিতে চলছে সংগঠনটির ব্যানারে ত্রাণ সংগ্রহ কর্মসূচি। গতকাল রাত থেকেই নানা কর্মসূচি হাতে নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
এসময় দেশ সংস্কারের সময় ভারত ইচ্ছাকৃতভাবে স্লুইজগেট খুলে দিয়ে বাংলাদেশে সংকট তৈরী করেছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
দিনব্যাপি এই কর্মসূচিতে শুকনো খাবার, শিশুখাদ্য, পোশাক, মোমবাতি, খাবার স্যালাইন, ওষুধসহ বিভিন্ন পণ্য দিয়ে সহায়তা করছেন শিক্ষার্থীসহ সাধারন মানুষ।
এসময় বিভিন্ন প্রতিষ্ঠানকে সহযগিতার হাত বাড়িয়ে দেয়ার আহবান জানান সমন্বয়করা। দেশের সকল মানুষ ও বেসরকারি খাতকে এক হয়ে দুর্যোগ মোকাবেলার আহ্ববান জানায় নেতাকর্মীরা।







