বিনোদন

মুক্তি পেলেন ‘আওয়াজ উডা’ গানের শিল্পী হান্নান

নেতৃত্বশীল যুবক ব্যক্তি মুক্তির জন্য আন্দোলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন যুবক ব্যক্তি ঐতিহ্যবাহী স্থাপনার সামনে দাঁড়িয়ে আছেন, যা বাংলাদেশের সাংস্কৃতিক পরিবেশের অংশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

মুক্তি পেয়েছেন ‘আওয়াজ উডা’ গানের জন্য গ্রেপ্তার হওয়া তরুণ র‍্যাপার হান্নান হোসাইন শিমুল। খবরটি নিশ্চিত করেছেন সময়ের জনপ্রিয় গান ‘কথা ক’ এর শিল্পী সেজান। 

হান্নানের এই সহকর্মী জানিয়েছেন, মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে হান্নানকে মুক্তি দেয়া হয়েছে।

কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছাত্র-জনতাকে উদ্ধুদ্ধ করতে গেল মাসেই বেশকিছু গান ছড়িয়ে যায়। যারমধ্যে তরুণ র‌্যাপার হান্নানের করা ‘আওয়াজ উডা’ ছিলো অন্যতম।

গানটি ইউটিউব ও ফেসবুকে মুক্তির পর তুমুল আলোচনা তৈরী হয়। পরে নারায়ণগঞ্জ থেকে এই গানের জন্য তাকে গ্রেপ্তার করে পুলিশ। নেয়া হয় দুদিনের রিমান্ডে।

হান্নানের গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার খবরটি চাউর হতেই দেশের সংগীতশিল্পীসহ সাধারণ নাগরিকরা উদ্বেগ প্রকাশ করেন। নেটিজেনসহ নড়েচড়ে বসেন শোবিজ অঙ্গনের মানুষেরাও। হান্নানকে গ্রেপ্তার ও রিমান্ডের নিন্দাও করেন অনেকে।

এমনকি তরুণ এই র‍্যাপারকে গ্রেপ্তারের নিন্দা ও মুক্তির দাবী জানিয়ে বিবৃতি দেয় নিউ ইয়র্কভিত্তিক সংগঠন ‘আর্টিস্ট অ্যাট রিস্ক কানেকশন’ (এআরসি)।

বিষয়:আওয়াজ উডা কোটা আন্দোলন ছাত্র জনতা র‌্যাপ সং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…