চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের ব্রিফিংয়ে বাংলাদেশে শীর্ষ সন্ত্রাসীদের মুক্তির প্রসঙ্গ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৪ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
যুক্তরাষ্ট্রের ব্রিফিংয়ে বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসীদের মুক্তির আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগৃহীত

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে উঠে আসে বিভিন্ন সমসাময়িক ও গুরুত্বপূর্ণ ইস্যু। এরই ধারাবাহিকতায় সবশেষ ব্রিফিংয়ে বাংলাদেশে শীর্ষ সন্ত্রাসীদের মুক্তির প্রসঙ্গটি উঠে এসেছে।

স্থানীয় সময় সোমবার ১৬ সেপ্টেম্বর নিয়মিত সংবাদ সম্মেলনে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলারকে বাংলাদেশে শীর্ষ সন্ত্রাসীদের কারাগার থেকে মুক্তির বিষয়ে প্রশ্ন করা হয়।

ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়, বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী জসিম উদ্দিন রহমানী এবং হরকাতুল জিহাদ ও হিজবুত-তাহরীরের অন্যান্য জঙ্গিসহ ইন্টারপোলের তালিকাভুক্ত সন্ত্রাসী সুইডনে আসলাম, ইমামসহ অনেকে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। এ বিষয়টি দক্ষিণ-পূর্ব এশিয়ায় সন্ত্রাসবাদ মোকাবেলায় যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটাবে কিনা। প্রশ্নের জবাবে মিলার বলেন, আমি প্রশ্নটি গ্রহণ করেছি। এ বিষয়ে আপনাকে উত্তর দিব।

Banglabid

ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিসট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু’র বাংলাদেশ সফরের বিষয়টিও উঠে এসেছে। সেখানে প্রশ্ন করা হয়, ডোনাল্ড লু বাংলাদেশ সফরে ছিলেন। তার সফরে বিষয়ে একটি ফলোআপ করুন। তার মিটিংয়ের বিষয়ে আপনার কোনো পর্যালোচনা আছে কিনা। আরও বিস্তারিত বলতে গেলে অন্তর্বর্তী সরকারের পরিপ্রেক্ষিতে, ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আচরণ এবং বাংলাদেশ কোন দিকে যাচ্ছে বলে যুক্তরাষ্ট্র মুল্যায়ন করে? দেশটিকে সহায়তার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। এর লক্ষ্য কী?

জবাবে মিলার বলেন, বাংলাদেশ সফরে গিয়েছেন ডোনাল্ড লু। সফরে যুক্তরাষ্ট্র কীভাবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা এবং শাসন ও উন্নয়নের প্রয়োজনে সহায়তা করতে পারে সে বিষয়ে আলোচনা করতে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

মিলার আরও বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে অন্তর্বর্তীকালীন সহায়তায় ২০০ মিলিয়ন ডলারের বেশি একটি উন্নয়ন চুক্তি স্বাক্ষর করেছে। যা সুশাসন, বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশি জনগণের উজ্জ্বল এবং আরও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে আরও বেশি সুযোগ সৃষ্টিতে সহায়তা করবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় জোরদার নিরাপত্তা, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

আগস্ট ১৪, ২০২৬

ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা ফেরাতে যে নতুন সিদ্ধান্ত

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী

আগস্ট ১৪, ২০২৬

আফগানিস্তানে বোমা হামলায় মেয়র নিহত

আগস্ট ১৪, ২০২৬

আল-কায়েদার নেটওয়ার্ক বিস্তারের নতুন কৌশল, আলোচনায় বাংলাদেশ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT