চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সম্পর্কের কফিনে শেষ পেরেক?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২০ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০২২
বিনোদন
A A
স্মার্ট যুবক ও যুবতী আধুনিক পোশাক পরা, ফ্যাশন সচেতন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজেদের আড়াই বছর বয়সী পুত্র সন্তান শেহজাদ খান বীরকে আগলে রাখলেও বহুদিন ধরেই একসঙ্গে নেই শাকিব খান ও শবনম বুবলী। এমন সংবাদ আর এখন গুঞ্জন নয়, রীতিমত প্রকাশ্যই!

আকারে ইঙ্গিতে এমনটাই বলে আসছিলেন শাকিব নিজেও। তারকা এই দম্পতির সম্পর্কের অবনতি হওয়ার বিষয়টি আরও স্পষ্ট হয় সর্বশেষ ‘লিডার আমিই বাংলাদেশ’ ছবির গানের শুটিংয়ে!

রবিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় ৪১ মিনিটের ভিডিওবার্তা নিজের ফেসবুকে পোস্ট করেছেন বুবলী। যেখানে তিনি কথা বলেছেন, ব্যক্তি জীবনের নানা প্রসঙ্গ নিয়ে। আর এই ভিডিওটিকেই অনেকে দেখছেন শাকিব-বুবলীর সম্পর্কের কফিনে শেষ পেরেক হিসেবে!

Banglabid

শাকিব-অপুর সম্পর্ক, জয়, বীর সহ নিজেদের আরও বেশকিছু বিষয় নিয়ে ভিডিওতে খোলাখুলি কথা বলেছেন বুবলী। এসব কথার প্রেক্ষিতেই শাকিব খানের সাথে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে বুবলীর বক্তব্য নিয়ে শাকিবের ঘনিষ্টজনের সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের।

ভিডিওবার্তায় বুবলী উল্লেখ করেছেন, অপুর সঙ্গে শাকিবের সম্পর্কের কথা তিনি জানতেন না। এমনকি তিনি দাবী করেছেন, শাকিব-অপুর বিচ্ছেদে তার কোনো হাত নেই!

কিন্তু শাকিবের ঘনিষ্টজনরা বলছেন অন্য কথা। বুবলীর পুরো ভিডিওটি ‘মিথ্যাচারে ভরপুর’ জানিয়ে শাকিবের এক ঘনিষ্টজন জানান, মানুষের সহানুভুতি পেতেই এই ভিডিও ছেড়েছেন বুবলী।

Reneta

জয়ের জন্মদিনেই কেন বুবলী বেবি বাম্পের ছবি প্রকাশ করেন! এ বিষয়ে ভিডিওতে বুবলী জানান, ‘আমি আমার আবেগের জায়গা থেকে বেবিবাম্পের ছবি শেয়ার করেছিলাম। এটা নিয়ে শাকিবকে অভিযোগ করিনি। শুধু এটি কেন, কোনো কিছু নিয়ে শাকিবের বিরুদ্ধে অভিযোগ নেই।’

এ বিষয়টি ধরে শাকিবের ওই ঘনিষ্টজন বলেন, ‘এর আগে ২০১৬ সালে আব্রাম খানের জয়ের জন্মের পরেই অপু বিশ্বাস গণমাধ্যমে লাইভে এসে খোলাসা করেছিলেন। কিন্তু ২০২০ সালে সন্তান জন্ম দিলেও কেন ২ বছর ৭ মাস পর প্রকাশ্যে আসলেন বুবলী? লম্বা সময় সন্তান নিয়ে কেন আড়ালে ছিলেন বুবলী? কদিন আগে গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে শাকিব খান পরিষ্কার জানান, সন্তান আড়াল করে রাখার বিষয়ে তিনি কখনো বুবলীকে কিছু বলেননি। তাহলে কেন সন্তানকে এতদিন বুবলী আড়ালে রাখলো? ভিডিওতে এ প্রশ্নের কিন্তু কোনো সদুত্তর দেননি তিনি।’

এ বিষয়ে শাকিবের আরেক ঘনিষ্টজন জানান, বহু আগেই শাকিব-বুবলীর দূরত্ব তৈরি হয়। অথচ কয়দিন আগেও ‘হিরের নাকফুল’ নিয়ে তিনি বানোয়াট তথ্য দিয়েছেন। যে বিষয়টি ছিলো পুরোপুরি ভিত্তিহীন। এখন আবার নতুন তথ্য দিয়ে বিভ্রান্তি তৈরী করছেন। এগুলো তিনি পরিকল্পনা করে মিথ্যাচার করছেন।

২০২০ সালের ২১ মার্চ পুত্র সন্তানের জন্ম দেন বুবলী। ছেলের নাম রেখেছেন শেহজাদ খান। বুবলীর কাছ থেকে পাওয়া তথ্য, ২০১৮ সালের ২০ জুলাই তারা বিয়ে করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপুজয়নাটকবুবলীভিডিওলিড বিনোদনশাকিবশাকিব খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মিশন ডিডিএলজে’তে পাবেন শাহরুখের সিনেমার অনুপ্রেরণা’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ওমরাহ ভিসা বিষয়ে সৌদি আরবের নতুন নির্দেশনা

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, ভর্তি বাড়ছে হাসপাতালে

আগস্ট ১৬, ২০২৬

গ্রামীণফোন নেটওয়ার্কে প্রতিদিন দেখা হচ্ছে ৪০ বছরের সমপরিমাণ ভিডিও

আগস্ট ১৬, ২০২৬

মৎস্য চাষ ও আহরণে বাংলাদেশের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল: প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT