জোটগতভাবে নির্বাচন করলেও দলীয় প্রতীকে অংশ নিতে হবে নিবন্ধিত দলগুলোকে
অর্থনৈতিক ও রাজনৈতিক বিষয়ে আলোচনা করতে একটি বৈঠকে অংশগ্রহণকারী নেতারা।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জোটগতভাবে নির্বাচন করলেও নিজেদের দলীয় প্রতীকে অংশ নিতে হবে নিবন্ধিত দলগুলোকে। গণপ্রতিনিধিত্ব আদেশ-আরপিও’র এ সংশোধনী নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে রাজনৈতিক দলগুলো। সংশোধনী নিয়ে আপত্তি জানিয়েছে বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। তাদের দাবি এমন সিদ্ধান্তে ভোটের রাজনীতিতে দলগুলোর স্বাধীনতা ক্ষুন্ন হবে। সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন বিভিন্ন দলের নেতারা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






