চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তান ছাড়তে অনথিভুক্ত শরণার্থীদের লাগছে লাখ টাকা জরিমানা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪১ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
শরণার্থীরা ট্রাকে করে বাংলাদেশে প্রবেশের জন্য অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অনথিভুক্ত শরণার্থীদের কাছ থেকে ৮৩০ ডলার বা ৯২ হাজার টাকা জরিমানা নিচ্ছে পাকিস্তান। দেশটিতে যারা ভিসা ছাড়া অবস্থান করছেন, দেশত্যাগের সময় তাদের কাছ থেকে এই জরিমানা নেওয়া হচ্ছে।

শনিবার ২৫ নভেম্বর ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদেরও এ ফি দিতে হবে।

প্রতিবেদনে বলা হয়, ভিসার মেয়াদ শেষ হওয়ার পর থেকে তারা যতদিন পাকিস্তানে অবস্থান করেছেন, সেই অতিরিক্ত দিনগুলো হিসাব করে তাদের কাছ থেকে ফি নেওয়া হবে। তবে যারা আফগানিস্তানে ফিরে যাচ্ছেন তারা এই জরিমানার আওতাভুক্ত নয়।

Banglabid

উল্লেখ্য, পাকিস্তানে আশ্রয় নেওয়া এসব শরণার্থীর বেশিরভাগই আফগানিস্তানের নাগরিক। ২০২১ সালে তালেবান সরকার পুনরায় আফগানিস্তানের ক্ষমতা দখল করলে তারা পাকিস্তানে পালিয়ে আসেন।

এর আগে গত অক্টোবরে পাকিস্তান সরকার দেশটির অনথিভুক্ত ১৭ লাখ শরণার্থীকে ১ নভেম্বরের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেয়। অন্যথায় তাদের জোর করে বের করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে, কাবুলের শাসনভার তালেবানের হাতে যাওয়ার পর পাকিস্তানে আসা অনেক আফগান নাগরিক প্রয়োজনীয় কাগজপত্র পেতে বিলম্বের সম্মুখীন হয়েছে।

Reneta

পাকিস্তান রিফিউজি কনভেনশনের অংশ নয়। ফলে তারা তাদের সীমান্তে বসবাসকারী আফগানদের কাউকে শরণার্থী হিসেবে স্বীকৃতি দেয় না।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বিবিসিকে বলেছে, তারা ‘ইস্যুটি সমাধান করার’ চেষ্টা করছে। সংস্থাটি বলেছে, ‘আমরা পাকিস্তান কর্তৃপক্ষকে শরণার্থীদের সাথে এরূপ না করার জন্য পরামর্শ দিচ্ছি। পাকিস্তান সরকার এবং তার জনগণের আফগান শরণার্থীদের
আশ্রয় ও সুরক্ষা প্রদানের একটি প্রশংসনীয় দীর্ঘ ইতিহাস রয়েছে, এটি অব্যাহত রাখা প্রয়োজন।’

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, যুক্তরাজ্যসহ অন্যান্য দেশের অভিবাসন আইনের মতো পাকিস্তানের আইন অনুযায়ী যারা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করেছে কিংবা অভিবাসন আইন লঙ্ঘন করেছে সেসব শরণার্থীদের জরিমানা ও শাস্তি দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘পাকিস্তান যে জরিমানা আরোপ করেছে বা করবে তা আমাদের আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তান ছাড়তে শরণার্থীদের গুনতে হচ্ছে লাখ টাকাপাকিস্তান শরণার্থীশরণার্থীদের জরিমানা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতে তৈরি তেজস যুদ্ধবিমানে উড়লেন নরেন্দ্র মোদি

পরবর্তী

১০০ টাকায় সিলেট টেস্টের টিকিট

পরবর্তী

১০০ টাকায় সিলেট টেস্টের টিকিট

ইসরায়েলের আয়রন বিম লেজার গান পরীক্ষার দৃশ্য, মরুভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

হামাসের বিরুদ্ধে ইসরায়েলের ‘আয়রন বিম লেজার গান’ ব্যবহারের চিন্তা

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

বাজারে মাছ, মুরগি ও ডিমের দাম বেড়েছে

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জেন্ডার-সংবেদনশীল কনটেন্টে ‘সমতায় তারুণ্য মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬’, আবেদন আহ্বান

আগস্ট ২১, ২০২৬

ম্যাকাইয়ের ভিন্ন কন্ডিশনে যে পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬

মুশফিক-তানজিদের চোট, ম্যাকাই টেস্টে খেলবেন কিনা জানালেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT