বাংলাদেশ

সংস্কারের জন্য আগামী বছরের জুন পর্যন্ত সময় লাগবে: আইন উপদেষ্টা

আইন উপদেষ্টার সঙ্গে সংবাদ সম্মেলনে আলোচনা করছেন কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ও কর্মকর্তারা অংশগ্রহণ করছেন, বিভিন্ন মিডিয়া কভারেজের জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রত্যাশিত সংস্কার করতে আগামী বছরের জুন মাস পর্যন্ত সময় লাগবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

বুধবার ১৫ জানুয়ারি রাষ্ট্র সংস্কারে গঠিত কমিশনগুলোর চারটি প্রধান উপদেষ্টার কাছে জমা প্রতিবেদন জমা দেয়। সে বিষয়ে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন আসিফ নজরুল।

এসময় তিনি বলেন, আগামী ৩১ জানুয়ারির মধ্যে সবগুলো কমিশন পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেবে। এরপর প্রতিবেদনগুলো কিছু সমন্বয় করা হবে। তাছাড়া, কোনটি সংস্কারে অগ্রাধিকার দিতে হবে তা ঠিক করতেও কিছুটা সময় লাগবে। সংস্কার কমিশনের প্রতিবেদনের প্রেক্ষিতে ঐক্যমতের ভিত্তিতে আইন প্রণয়ন করা হবে।

রাজনৈতিক দল নিষিদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, দল নিষিদ্ধে বিভিন্ন আইন রয়েছে। আমরা বিচারিক প্রক্রিয়ার দিকে তাকিয়ে রয়েছি। রায় অনুযায়ী এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার।

তিনি আরও বলেন, বিচারের কার্যক্রম অত্যন্ত সাবলিলভাবে চলবে। রাজনীতিতে কোনো দল কোথায় থাকবে সেটা সেই দলই সিদ্ধান্ত নেবে। আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু হতে পারে।

বিষয়:আইন উপদেষ্টা আসিফ নজরুল সংস্কার কমিশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…