নির্বাচনে জালিয়াতির সাথে জড়িতদের বিচারে তদন্ত কমিশন গঠনের সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। রাজধানীতে মতবিনিময়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, জুলাই-আগস্টে যারা নাগরিকদের হত্যা করেছে, বেশিরভাগ মানুষ চায় তারা আর ক্ষমতায় না আসুক। সুষ্ঠু নির্বাচনের জন্য কিছু সংস্কার জরুরি উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক নেতৃত্ব ও জনগণের কেউ অতীতের মতো কারচুপির নির্বাচন চায় না বলে আশা করেন তিনি।








