বাংলাদেশ

মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় রেড ক্রিসেন্ট’র জরুরি সহায়তা

বিমান দুর্ঘটনায় উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে, রেড ক্রিসেন্টের সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমান দুর্ঘটনায় উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে, রেড ক্রিসেন্টের সদস্যরা উপস্থিত, আহতদের জন্য জরুরি সহায়তা প্রদান।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জরুরি মানবিক সহায়তা প্রদানে কাজ করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

আহতদের প্রাথমিক চিকিৎসা ও মনোসামাজিক সহায়তা প্রদান, উদ্ধারকাজে ফায়ার সার্ভিসকে সহায়তা, প্রয়োজনীয় রক্ত সংগ্রহ, রক্ত প্রদান ও রক্তদাতা ব্যবস্থাপনা এবং ক্ষতিগ্রস্থদের পরিবারের সাথে যোগাযোগ স্থাপনে কাজ করছে সোসাইটির দক্ষ যুব স্বেচ্ছাসেবকরা।

সোমবার ২১ জুলােই দুপুরে বিমান বিদ্ধস্ত হওয়ার পরপরই সোসাইটির ৩০ জন সদস্যের যুব স্বেচ্ছাসেবক দল ঘটনাস্থলে পৌঁছে। আহত শিক্ষার্থীদের ঘটনাস্থল থেকে উদ্ধার করতে ফায়ার সার্ভিসের সাথে কাজ করছেন তারা। আহত শিক্ষার্থীদের বিভিন্ন হাসপাতালে প্রেরণেও সহযোগিতা করছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব স্বেচ্ছাসেবকরা। ঘটনাস্থলে আহত শিক্ষার্থী, উপস্থিত অভিভাবক ও শিক্ষকদের মনোঃসামাজিক সহায়তা প্রদানে কাজ করছেন তারা।

এছাড়াও উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, পিজি হাসপাতাল, জাতীয় বার্ন ইনস্টিটিউটে রেড ক্রিসেন্ট যুব স্বেচ্ছাসেবকদের পৃথক পৃথক দল স্বেচ্ছায় রক্তদান করতে আগ্রহীদের নিকট থেকে রক্ত সংগ্রহে কাজ করছেন তারা।

দুপুরেই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আহতদের খোঁজ নিতে যান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ডা. মো. আজিজুল ইসলাম।

এসময় তিনি বলেন, “মর্মান্তিক এই দুর্ঘটনায় আহতদের সেবা দিতে মাঠে আছে সোসাইটির স্বেচ্ছাসেবকরা। ঢাকা রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের অভিজ্ঞ চিকিৎসকগণ পর্যাপ্ত রক্ত সরবরাহের কাজে নিয়োজিত আছেন। জরুরি রক্তের প্রয়োজনে যোগাযোগ করতে সোসাইটির মোহাম্মদপুর রক্তকেন্দ্র ও হলিফ্যামিলি রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রের হটলাইন নাম্বার ০১৮১১৪৫৮৫৩৭ ও ০১৮১১৪৫৮৫৩৬ তে যোগাযোগ করতে অনুরোধ করছি।”

এদিকে, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সিটিটিউটের সামনে রেড ক্রিসেন্ট রক্ত কর্মসূচীর পক্ষ থেকে দুটি মোবাইল ব্লাড ডোনেশান ইউনিট খোলা হয়েছে। সোসাইটির নিবেদিত প্রাণ কর্মী ও স্বেচ্ছাসেবকরা বিশেষ দুটি ইউনিটে জরুরী রক্ত সংগ্রহ ও রক্ত প্রদানে নিয়োজিত রয়েছেন।

আরো তথ্যের জন্য ফারজানা জেরিন শ্রাবন্ত, মোবাইল: ০১৭৫৭৩৩৫০৪৬

বিষয়:জরুরি সহায়তা বিমান বিধ্বস্ত মাইলস্টোন কলেজ রেড ক্রিসেন্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…