চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামোর সুপারিশ আরও পর্যালোচনা হবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৫ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০২৬
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত বেতনকাঠামোর সুপারিশ পর্যালোচনার কাজ সচিব কমিটি চালিয়ে যাবে।

রোববার ৫ এপ্রিল প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর সচিবালয়ে প্রস্তাবিত বেতনকাঠামোর সুপারিশ বাস্তবায়ন প্রসঙ্গে সাংবাদিকদের এ কথা বলেন। তার আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এ বিষয়ে বৈঠক করে সচিব কমিটি।

রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, সচিব কমিটি পর্যালোচনা শেষে প্রতিবেদন জমা দেবে। সেই সুপারিশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে৷ বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি, অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে রাশেদ আল মাহমুদ তিতুমীর আরও বলেন, সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামো যে প্রক্রিয়ায় যাওয়ার কথা, সেই প্রক্রিয়া অনুযায়ী হবে। এ বিষয়ে সরকার কাজ করছে। তিনি বলেন, সচিব কমিটি পর্যালোচনার কাজ করবে এবং সুপারিশ দেবে। সে অনুযায়ী ভবিষ্যৎ পদক্ষেপ নির্ধারিত হবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বেতনকাঠামোর মূল কাজ সচিব কমিটি করবে। পে কমিশন প্রতিবেদন জমা দেওয়ার পর কাজ করে সচিব কমিটি। সচিব কমিটি পদ্ধতিগত আলোকে কাজ শুরু করবে, তারপর সচিব কমিটি সুপারিশ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

নতুন বেতনের সুপারিশে কী আছে

অন্তর্বর্তী সরকার নতুন বেতনকাঠামো প্রণয়নে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ২৩ সদস্যের একটি বেতন কমিশন গঠন করে। গত ২২ জানুয়ারি জাতীয় বেতন কমিশন সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে। সুপারিশ করা নতুন বেতনকাঠামোয় সর্বনিম্ন ধাপে বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ধাপে ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়।

Reneta

কমিশনপ্রধান জাকির আহমেদ খান প্রতিবেদন জমা দেওয়ার সময় জানান, সুপারিশ বাস্তবায়নে অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকার প্রয়োজন হবে। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর তা বাস্তবায়নের আগে কয়েকটি প্রক্রিয়া রয়েছে। এর অংশ হিসেবে গত ৮ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে ৯ সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়।

এ কমিটি জাতীয় বেতন কমিশন-২০২৫, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন ২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি ২০২৫-এর প্রতিবেদন পরীক্ষা-নিরীক্ষা করে সরকারের কাছে সুপারিশ জমা দেবে। কমিটির সুপারিশের ভিত্তিতেই পরবর্তী কার্যক্রম শুরু হওয়ার কথা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অন্তর্বর্তী সরকারনতুন বেতনকাঠামোপরিকল্পনা উপদেষ্টাপে কমিশনপ্রধানমন্ত্রীর অর্থবাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এ্যাসোসিয়েশনরাশেদ আল মাহমুদ তিতুমীরসরকারি কর্মকর্তা-কর্মচারী
শেয়ারTweetPin

সর্বশেষ

আগস্টেই টানা ৪ দিনের ছুটির সুযোগ, নিতে হবে এক দিনের ছুটি

আগস্ট ৮, ২০২৬

ভারতের অনুমতি ছাড়া কীভাবে একটি সংগঠন শেখ হাসিনার সংবাদ সম্মেলন করে, প্রশ্ন রিজভীর 

আগস্ট ৮, ২০২৬

দেশ যখন এগিয়ে যায়, একটি মহল চক্রান্ত করে পেছনে টানার চেষ্টা করে: মির্জা ফখরুল

আগস্ট ৮, ২০২৬

সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬

‘আমাদের অনেককে ভুল প্রমাণ করেছেন ফারুকী’

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT